Wednesday, June 24, 2026

মহানগরকে ৬টি জোনে ভাগ করে ইয়াস মোকাবিলায় পুরোপুরি তৈরি কলকাতা পুরসভা 

Date:

Share post:

আলিপুর আবহাওয়া (Alipur weather office) দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় ( Cyclone Yaas) বালাসোরে (landfall will be on Balasore) আছড়ে পড়বে। বালাসোর থেকে কলকাতার দূরত্ব ২৪৪ কিলোমিটার। সেই অর্থে মারাত্মক ক্ষয়ক্ষতির সম্ভাবনা কলকাতায় প্রায় নেই বললেই চলে। তবুও বিপর্যয় মোকাবিলার প্রস্তুতিতে (disaster management team) কোনরকম ত্রুটি রাখছে না নবান্ন (nabanna)এবং কলকাতা পুরসভা (Kolkata corporation)। ইতিমধ্যেই ইয়াস মোকাবিলায় মহানগরকে ছ’টি জো়নে ভাগ(divided into six zone) করেছে কলকাতা পুরসভা। প্রত্যেকটি জোনের দায়িত্বে থাকছেন এক এক জন জনপ্রতিনিধি। সঙ্গে থাকছে তাঁদের নেতৃত্বে বিশাল একটি টিম। যারা ঘূর্ণিঝড় পরবর্তী কলকাতায় যে কোনও রকম সমস্যা মোকাবিলার জন্য ১০০ শতাংশ তৈরি। এই ছটি জোন হল : উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা, পূর্ব কলকাতা, যাদবপুর, টালিগঞ্জ এবং বেহালা। প্রতিটি জোন একে অপরের সঙ্গে সমন্বয় রক্ষা করে কাজ করবে।

উত্তর কলকাতার দায়িত্বে রয়েছেন অতীন ঘোষ। দক্ষিণ কলকাতায় দেবাশিষ কুমার। পূর্ব কলকাতায় স্বপন সমাদ্দার। মধ্য কলকাতায় জীবন সাহা । তাপস রায় টালিগঞ্জ। যাদবপুরে অরূপ বিশ্বাস এবং বেহালায় তারক সিং। এই সাতজন কলকাতায় নিজ নিজ এলাকার পরিস্থিতি নিয়ে বরো এক্সিকিউটিভ, বরো কো-অর্ডিনেটর, পুরকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি সামলাবেন।

এনডিআরএফের সাতটি টিম ইতিমধ্যেই কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বড় ধরনের বিপর্যয় হলে পানীয় জল সরবরাহ থেকে শুরু করে বিদ্যুৎ পরিষেবায় যাতে কোনরকম বিঘ্ন না ঘটে সে দিকে নজর দেওয়া হবে। সেইসঙ্গে আছে ঝড়ের দাপটে মূল রাস্তার উপর গাছ ভেঙে পড়ার সম্ভাবনা। সেগুলিকে যাতে দ্রুত সরিয়ে ফেলা যায় কার জন্য পুরসভা পুরোদস্তুর প্রস্তুত বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...