Thursday, May 14, 2026

চোখ রাঙাচ্ছে ইয়াস, বাতিল শতাধিক ট্রেন

Date:

Share post:

ইয়াস-এর আশঙ্কায় মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবারের পূর্ব ও দক্ষিণ-পুর্ব রেলের শতাধিক ট্রেন বাতিল করা হল। পুর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের বাতিল ট্রেনগুলির তালিকায় রয়েছে ওড়িশা ও দক্ষিণ ভারতগামী সমস্ত দূরপাল্লার ট্রেন। এদের মধ্যে যুক্ত হয়েছে স্পেশাল ট্রেনগুলিকেও ।

পূর্ব রেলের একাধিক এক্সপ্রেস ট্রেনগুলির মধ্যে রয়েছে, পটনা-হাওড়া, নয়াদিল্লি-হাওড়া, রাধিকাপুর-হাওড়া, অমৃতসর-কলকাতা, মদর-কলকাতা, আজমেঢ়-শিয়ালদহ, আগরতলা-শিয়ালদহ, জব্বলপুর-হাওড়া, নয়াদিল্লি-শিয়ালদহ, প্রয়াগরাজ হাওড়া, গুয়াহাটি-হাওড়া, পটনা-কলকাতা, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ, যোধপুর-হাওড়া, ইন্দোর-হাওড়া, কালকা-হাওড়া, ছত্রপতি শিবাজি টার্মিনাস-হাওড়া, অমৃতসর-হাওড়া, , মালদহ টাউন-শিয়ালদহ, মুজফ্ফরপুর-কলকাতা, ভোপাল-হাওড়া, গয়া-হাওড়া, মোকামা-হাওড়া, জামালপুর-হাওড়া, লালগোলা-শিয়ালদহ, বালিয়া-শিয়ালদহ, বামনহাট-শিয়ালদহ, আলিপুরদুয়ার-শিয়ালদহ এক্সপ্রেসের নাম রয়েছে।

অন্যদিকে, দারভাঙ্গা-কলকাতা, ডিব্রুগড়-হাওড়া, রাজেন্দ্রনগর-হাওড়া, দেরাদুন-হাওড়া, যোগ নগরী ঋষিকেশ-হাওড়া, কাঠগোদাম-হাওড়া, রক্সৌল-হাওড়া, জয়নগর-শিয়ালদহ, গোরক্ষপুর-কলকাতা, উদয়পুর সিটি-কলকাতা, আগরা ক্যান্টনমেন্ট-কলকাতা, যোগবাণী-কলকাতা, নঙ্গাল ড্যাম-কলকাতা এক্সপ্রেসও রয়েছে এই তালিকায়। বাতিল হওয়া স্পেশাল ট্রেনগুলির মধ্যে রয়েছে দিঘা-মালদহ টাউন এক্সপ্রেস, গুয়াহাটি-যশবন্তপুর, গুয়াহাটি-সেকেন্দ্রবাদ, রাজেন্দ্রনগর-বাঁকা এক্সপ্রেস।

Advt

 

Related articles

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...