Wednesday, May 20, 2026

এগিয়ে এলো ল্যান্ডফলের সময় , সকাল ১০টাতেই ওড়িশার ধামরায় আছড়ে পড়বে সুপার সাইক্লোন ইয়াস

Date:

Share post:

সুপার সাইক্লোন (super cyclone yaas)এগোচ্ছে। তবে তীব্র বেগে নয়। আপাতত ধীর গতিতে। ঘন্টায় ১৩ কিমি বেগে পরাক্রমী শক্তি নিয়ে। লক্ষ্য ওড়িশার ধামরা (dhamra Odisha)। ক্রমশই এগোচ্ছে সুপার সাইক্লোনের ল্যান্ডফলের সময়। মৌসম ভবন(Mausam bhawan) জানিয়েছে সম্ভবত সকাল ১০ টা নাগাদ ইয়াস প্রবল বেগে আছড়ে পড়বে ধামরা সমুদ্র উপকূলে।

 

মৌসম ভবনের সকালের বুলেটিন বলছে, ঘূর্ণিঝড় ইয়াস উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ২০ ডিগ্রি ১ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৭ ডিগ্রি ৮ মিনিট পূর্ব দ্রাঘিমায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তর পশ্চিমে। যদি ইয়াসের অভিমুখ সোজা উত্তর দিকে হত, তাহলে সুপার সাইক্লোন পশ্চিমবঙ্গে আছড়ে পড়ত। কিন্তু অভিমুখ ঘুরিয়ে আপাতত ধামরা থেকে ৬০ কিলোমিটার দূরে ইয়াস। ধামরা উপকূলে একটি বাঁক রয়েছে। সেখান থেকে ঘূর্ণিঝড়ের অভিমুখ ঘুরে পৌঁছে যাচ্ছে ধামরা ও বালেশ্বরের মাঝামাঝি এলাকায়।

এদিকে মঙ্গলবার মধ্যরাত থেকেই প্রকৃতির তান্ডব শুরু হয়ে গিয়েছে ধামরতে। ঝোড়ো হাওয়া , মুষলধারে বৃষ্টি সঙ্গে প্রবল জলোচ্ছ্বাস। সব মিলিয়ে সুপার সাইক্লোন আছড়ে পড়ার আগেই বিপর্যস্ত ওড়িশার ধামরা।

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনী। প্রস্তুত এনডিআরএফ-এর টিমও। তবে শুধু বুধবার নয়, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গভীর নিম্নচাপের প্রভাবে ওড়িশার বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপড়া, জগৎসিংহপুরের মতো উপকূলীয় জেলাগুলিতে অতি ভারী এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে পশ্চিবঙ্গেও। দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

Related articles

অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন

অস্ত্র আইনে মামলা রুজু। আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা...

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...