Wednesday, May 20, 2026

ইয়াস আছড়ে পড়ার কাউন্টডাউন শুরু, দিঘায় ১১০কিমি বেগে প্রবল হাওয়া

Date:

Share post:

রীতিমতো ইয়াস আছড়ে পড়ার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে । স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় যশ ৷ সকাল ১১টা থেকে ১২টার মধ্যে ওড়িশার ধামরা ও বালাসোরের মধ্যে আছড়ে পড়বে যশ ৷ এ রাজ্যে ঘূর্ণিঝড়ের দাপট বেশি পড়বে পূর্ব মেদিনীপুরে ৷ সেইসময় ঝড়ের বেগ থাকতে পারে ১৪৫ কিমি প্রতি ঘণ্টা ৷

দিঘার বিভিন্ন এলাকায় ভোররাত থেকে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে । হাওয়ার গতিবেগ ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার।

সি বিচের সাইটে পুলিশি টহল চলছে । যাতে সমুদ্রের দিকে কেউ না আসতে পারে ৷ওল্ড দিঘায় ব্যাপক হারে জলোচ্ছ্বাস দেখতে পাওয়া গিয়েছে । প্রায় ১০ ফুট উপরে ঢেউ আছাড় খেয়ে পড়ছে ৷ জলমগ্ন ওল্ড দিঘা নেহেরু মার্কেট ।

গতবছর আমফানের মোকাবিলার জন্যে সেভাবে তৈরি ছিল না রাজ্য । জেলা-সহ সমস্ত উপকূলবর্তী এলাকায় ছিল না পর্যাপ্ত বিপর্যয় মোকাবিলা দল । ফলে প্রবল ক্ষতির সম্মুখে পড়তে হয়েছিল । সেই ভুল যাতে আর না হয় তাই এই বছর সুপার সাইক্লোন যশের মোকাবিলার জন্য এনডিআরএফের টিম, এসডিআরএফ টিম এবং রয়েছে ভারতীয় নৌবাহিনীর দলের পাশাপাশি অবশেষে সংযোজন করা হয়েছে সেনাবাহিনীকেও ।

মঙ্গলবার রাতে যশের মোকাবেলার জন্য দিঘায় নামল সেনাবাহিনী । ৬০ জনের একটি দল নিউ দিঘার একটি হোটেলে ওঠে । সেনাবাহিনীর কাছে রয়েছে গাছ কাটার মেশিন । বড় বড় মই-সহ অন্যান্য উন্নত মানের উদ্ধারের সরঞ্জাম ।

 

আরও পড়ুন- প্যানিক অ্যাটাক: বুদ্ধদেবের সঙ্গে একই হাসপাতালে মীরাও

Advt

Related articles

অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন

অস্ত্র আইনে মামলা রুজু। আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা...

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...