Saturday, March 14, 2026

জলে ভাসতে পারে তিলোত্তমা,সতর্ক করল আবহাওয়া দফতর

Date:

Share post:

শক্তি হারিয়ে ইয়াস ইতিমধ্যেই ঢুকে পড়েছে ঝাড়খণ্ডে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ইয়াস ক্রমশ শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। তার প্রভাবে সকাল থেকেই আকাশ মেঘলা। সঙ্গে রাজ্যের একাধিক জেলায় চলছে বৃষ্টিপাত। এরই মাঝে কলকাতাবাসীর জন্য বিশেষ সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। ইয়াসের দাপট কমলেও আজও কলকাতার একাংশ জোয়ারের জলে ভাসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তারা।
বিশেষজ্ঞরা বলছেন, বৃহস্পতিবার সকালেও রয়েছে ভরা কোটাল। ফলে দুপুর ২.০৩ মিনিটে গঙ্গার জলস্তর হবে প্রায় ১৮ ফুট। বেলা ১১.৩০ থেকে বিকেল ৪টে পর্যন্ত বন্ধ থাকবে লকগেট। এই সময়ে বৃষ্টি হলে কলকাতায় জমবে জল। পরে লকগেট খুললে নেমে যাবে জমে থাকা জল।
আজ সকাল সাড়ে আটটার বুলেটিনে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সঙ্গে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সকাল থেকেই অবশ্য গাঙ্গেয় পশ্চিমাঞ্চলের জেলাগুলির আকাশ মেঘলা।
মৌসম ভবনের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, পরবর্তী ৬ ঘণ্টায় শক্তি হারিয়ে ইয়াস পরিণত হবে নিম্নচাপে। এর প্রভাবেই ওড়িশার উপকূল ও ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হচ্ছে।

Advt

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...