Wednesday, May 13, 2026

৫১ হাজার পেরিয়ে অবস্থান ধরে রাখল শেয়ারবাজার, ৯৭ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫১,১১৫.২২ (⬆️ ০.১৯%)

🔹নিফটি ১৫,৩৩৭.৮৫ (⬆️ ০.২৪%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে এদিন ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। বৃহস্পতিবার সামান্য হলেও বাড়ল দেশের শেয়ারবাজার। ৯৭ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৩৬ পয়েন্ট।

বৃহস্পতিবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও ৯৭ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৯৭.৭০ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫১,১১৫.২২। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার নিফটি ৩৬.৪০ পয়েন্ট বা ০.২৪ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,৩৩৭.৮৫।

আরও পড়ুন- তোলাবাজি মামলায় শিলিগুড়ি থেকে অবশেষে গ্রেফতার সেই সাংবাদিক


Advt

Related articles

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...