Saturday, June 20, 2026

দলের কেউ খোঁজও নেয়নি, বিজেপি কর্মীর করোনায় মৃত বাবার সৎকার করলেন তৃণমূল নেতা

Date:

Share post:

রাজনীতি বা দলের ঊর্ধ্বে উঠে ফের মানবিকতার নিদর্শন। কোভিড (Covid) আক্রান্ত এক ব্যক্তির সৎকারে (Funeral) যখন সকলে মুখ ফেরাচ্ছেন, ঠিক তখনই এগিয়ে এলেন তৃণমূল (TMC) গ্রাম পঞ্চায়েত প্রধান।

ঘটনার আরও গভীরে গিয়ে জানা যায়, মৃত ব্যক্তি এলাকার এক সক্রিয় বিজেপি (BJP) কর্মীর বাবা। নাম নলিনী বালা। বেশকিছু দিন ধরে তিনি করোনা (Corona) আক্রান্ত ছিলেন। করোনার জন্যই মৃত্যু হয় তাঁর। আর সেই কারণেই গ্রামের প্রতিবেশীরা এগিয়ে আসেন নি। শুধু তাই নয়, দলের সহকর্মীরাও খোঁজ-খবর নেননি।

ঘটনাটি ঘটেছে জামালপুর (Jamalpur) ব্লকের পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের হাবাসপুর এলাকায়। পরে খবর পেয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধান লালু হেমব্রম নিজে উদ্যোগ নিয়ে কর্মীদের নিয়ে গিয়ে দেহ সৎকার করেন। তিনি বলেন, “করোনা এবং ইয়াস মোকাবিলার জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেছিলাম, সেখানেই ফোন আসে। আমরা জানতে পেরে ওনার বাড়িতে গিয়ে দেখি করোনা আক্রান্ত তিন ছেলে প্রচন্ড কান্নাকাটি করছেন। তখন করোনা বিধি মেনে ওনার দেহ সৎকারের উদ্যোগ নিয়েছি। আমি এবং পঞ্চায়েত উপপ্রধান-সহ দলের কর্মীরা সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থেকে ওনার দেহ সৎকার করেছি।”

জামালপুরের তৃণমূল বিধায়ক অলোক কুমার মাঝি (Aloke Majhi) বলেন, “আমাদের কর্মীরা যে মহৎ উদ্যোগে সামিল হয়েছে তার জন্য তাদেরকে সাধুবাদ জানাই। এভাবেই দল না দেখে এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছি সকলকে। এটাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ।”

আরও পড়ুন- ৫ জুন তৃণমূলের শীর্ষবৈঠক, কী বলবেন মমতা চর্চা তুঙ্গে

Pp

Advt

Related articles

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...