Tuesday, June 2, 2026

কমছে সংক্রমণ, টিকা কারণে এক নম্বরে বাংলা: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহেই আশার খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। জানালেন রাজ্যে বিধিনিষেধের জেরে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। শনিবার, নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক করে মমতা জানান, রাজ্যের করোনার (Corona) পজিটিভিটি রেট গত কয়েকদিনে ৩৩ শতাংশ থেকে কমে ১৮-১৯ শতাংশ হয়েছে।

কোভিডের (Covid) দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ রুখতে ১৬ মে থেকে রাজ্যে জারি একাধিক বিধিনিষেধ। যা কার্যকর থাকবে ১৫ জুন পর্যন্ত। আর এই বিধিনিষেধের কারণেই সংক্রমণ যে অনেকটাই কমেছে বলে জানান মুখ্যমন্ত্রী। এর জন্য রাজ্যবাসীকে অসংখ্য ধন্যবাদ জানান তিনি। বলেন, “আমি মনে করি আরও ১৫দিন যদি এই বিধিনিষেধগুলি মানতে পারি, তাহলে আরও ভাল হবে”। করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুর পর দশমিক ৫৬ শতাংশ; প্রথম ঢেউয়ের তুলনায় অনেকটাই কম।

করোনার টিকাকরণে (Vacination) বাংলা এক নম্বর বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত রাজ্যের ১.৪ কোটি লোককে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সুপার স্প্রেডারদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ফের কেন্দ্রকে তিন কোটি ভ্যাকসিন দেওয়ার জন্য আবেদনও জানান মুখ্যমন্ত্রী।

Pp

 

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...