Sunday, June 14, 2026

বিষমদ খেয়ে উওরপ্রদেশে মৃত ২২, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ২৮

Date:

Share post:

বিষমদ খেয়ে মৃত্যু হল ২২ জনের। আশঙ্কাজনক অবস্থায় ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড় সংলগ্ন তিনটি গ্রামে। অসুস্থদের জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং মালখান সিংহ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পুলিশ সুত্রের খবর, বৃহস্পতিবার আলিগড় জেলার তিনটি গ্রামে বেশ কিছু মানুষ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবারই ১৫ জনের মৃত্যু হয়। শুক্রবার মারা যান আরও ৭ জন। সঙ্কটজনক অবস্থায় বাকিদের ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

আলিগড় পুলিশের আধিকারিক জানিয়েছেন, বিষ মদ পান করে অসুস্থ হওয়ার ঘটনা আশেপাশের আরও কিছু গ্রামে ঘটেছে। ইতিমধ্যেই এই কাণ্ডের মূল পাণ্ডা সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও ঘটনায় জড়িত আরও দুই পাণ্ডা এখনও পলাতক। তাদের খোঁজ চলছে। ওই দুই অভিযুক্তকে ধরে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কারের কথাও ঘোষণা করেছে পুলিশ।

গোটা ঘটনাটি তদন্তের জন্য আশেপাশের গ্রামগুলোতে পাঁচটি মদের দোকান ইতিমধ্যেই সিল করেছে পুলিশ। মদের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জেলার ৫০০ টি লাইসেন্সপ্রাপ্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Pp

Advt

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...