Tuesday, June 23, 2026

মুম্বইতে সেঞ্চুরি হাঁকাল পেট্রোল, কলকাতাতেও দাম আকাশছোঁয়া

Date:

Share post:

রেকর্ড হারে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। ভোটপর্ব মিটতেই এনিয়ে ১৫ বার দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। শনিবার মুম্বইয়ে পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়িয়েছে। বাকি তিন মেট্রো শহর, দিল্লি, চেন্নাই এবং কলকাতাতেও পেট্রোলের দাম সেঞ্চুরি ছুঁইছুঁই। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দামও।
শনিবার দামবৃদ্ধির পর মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ১০০ টাকা ১৯ পয়সা হয়েছে। এছাড়াও লিটার প্রতি ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯২ টাকা ১৭ পয়সা। চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে ৯৫ টাকা ৫১ পয়সা হয়েছে। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮৯ টাকা ৬৫ পয়সা। কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম বেড়ে ৯৩ টাকা ৯৭ পয়সা হয়েছে। ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৭ টাকা ৭৪ পয়সা। রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম বেড়ে যাথাক্রমে ৯৩ টাকা ৯৪ পয়সা এবং ৮৪ টাকা ৮৯ পয়সা হয়েছে।
জ্বালানি তেলের উপর আলাদা আলাদাভাবে শুল্ক বসায় কেন্দ্র ও রাজ্য সরকার। রাজ্যের তুলনায় অনেকটাই বেশি কেন্দ্রের বসানো অন্তঃশুল্ক ও কর। করোনার প্রথম ঢেউ আসার পর থেকেই কেন্দ্র জ্বালানি তেলের উপর অন্তঃশুল্ক অনেকটা বাড়িয়েছিল। যা পরে আর কমানো হয়নি।

Pp

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...