Sunday, May 17, 2026

বেলাগাম সংক্রমণের জের, লকডাউনের মেয়াদ বাড়ল কেরল ও গোয়ায়

Date:

Share post:

পূর্ণ লকডাউন জারি করে এখনও সংক্রমণের রাশ টানা যায়নি। তাই কেরলে ফের বাড়ল লকডাউনের মেয়াদ। আগামী ৯ জুন পর্যন্ত লকডাউন জারি থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার। শনিবার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। পাশাপাশি তিনি জানিয়েছেন কোভিড পরিস্থিতি পর্যালোচনার পর বিধিনিষেধ সামান্য শিথিল করা হতে পারে। অন্যদিকে, গোয়াতেও বাড়ানো হল লকডাউনের মেয়াদ। আগামী ৭ জুন পর্যন্ত লকডাউন জারি থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণ করতে গত ৮ মে থেকে ১৬ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করে কেরল সরকার। পরে তা বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হয়। আগামিকালই এই লকডাউনের মেয়াদ শেষ হতে চলেছে। কিন্তু ঠিক তাঁর ২৪ ঘণ্টা আগেই ফের লকডাউনের মেয়াদ বাড়ানো হল। এখনও পর্যন্ত করোনার সংক্রমণের নিরিখে দেশে তৃতীয় স্থানে রয়েছে কেরল। লকডাউনের পথে হেঁটে সংক্রমণ খানিকটা কমলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শুক্রবার কেরলে নতুন করে সংক্রমিত হয়েছে ২২ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১৯৪ জন করোনা রোগীর। তাতেই লকডাউন জারি রাখার সিদ্ধান্ত নেওয়া বলে প্রশাসন সূত্রের খবর।
বর্তমানে দৈনিক সংক্রমণের তুলনায় দৈনিক টিকাকরণে এগিয়ে কেরল। গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ২৭০ জনকে টিকা দিয়েছে তারা। কিন্তু টিকার জোগান কম পড়া আগের থেকে গতি শ্লথ হয়েছে টিকাকরণের। এখনও পর্যন্ত সেখানে ২২ লক্ষ ২৪ হাজার ৪০৫ জন নাগরিক টিকা পেয়েছেন। একই সঙ্গে দৈনিক নমুনা পরীক্ষাও বাড়ানো হয়েছে।

Pp

Advt

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...