Sunday, May 17, 2026

মমতার সরকারের নয়, আত্মসমালোচনা করুন: বিস্ফোরক মুকুল পুত্র শুভ্রাংশু

Date:

Share post:

একটা ফেসবুক পোস্ট ঘিরে এমন জল্পনার জন্ম নেবে বোধহয় ভাবেননি মুকুল পুত্র শুভ্রাংশু রায়। কিন্তু বাস্তব পরিস্থিতিতে যা ঘটেছে তাই বা কম কিসে । মাত্র ১২ শব্দের ফেসবুক পোস্ট! আর তাতেই উত্তাল রাজ্য রাজনীতি।

নিশ্চয়ই ভাবছেন কী লিখেছেন শুভ্রাংশু? এবার উত্তর ২৪ পরগনার বীজপুরে বিজেপির প্রার্থী ছিলেন মুকুল পুত্র। কিন্তু যথারীতি গোহারা হেরেছেন তিনি। আজ শনিবার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যারা বিপুল জন সমর্থন নিয়ে সরকার গড়লো তাদের সমালোচনা করার আগে নিজেদের আত্মসমালোচনা করা দরকার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, একসময় তৃণমূলে থাকা দলবদলু শুভ্রাংশু কি কোনও বার্তা দিতে চাইলেন তৃণমূল নেতৃত্বকে?

এ বিষয়ে শুভ্রাংশুকে প্রশ্ন করা হলে একরাশ ক্ষোভ আর অভিমান ঝরে পড়ছে তরুণ তুর্কির গলায়। তিনি বলেছেন, একটা সরকার জনগণের সমর্থন নিয়ে নবান্নে এসেছে। অথচ তাদের বিরুদ্ধে সিবিআই, ইডি কে যেভাবে লেলিয়ে দেওয়া হয়েছে তা কী সত্যি সমর্থনযোগ্য? মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে দিল্লিতে বদলি করা হল! অন্যের দিকে না তাকিয়ে নিজেদের আত্মসমালোচনা করাটা কি জরুরী নয়? কেন আমাদের খারাপ ফল হল? আমাদের কে জবাব দেবে ?

Pp

শুভ্রাংশুর মা করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হল বেসরকারি হাসপাতালে ভর্তি। আক্রান্ত হয়েছিলেন মুকুল নিজেও। তিনি আজ কাঁচরাপাড়ার বাড়িতে ফিরেছেন ঠিকই। কিন্তু তরুণ তুর্কির গলায় ক্ষোভর কেন দলের কেউ খোঁজ নিলো না?
তার সাফ কথা, বঙ্গ বিজেপির নেতারা মুখের যে বুলি আওড়ান তার বিন্দুমাত্র কেন দেখা গেল না?

শুভ্রাংশু বয়সে নবীন। বিতর্কিত মন্তব্য খুব একটা তার মুখে শোনা যায় না। সেই শুভ্রাংশুর মুখে যখন ঝরে পড়ে ক্ষোভ, স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতি উত্তাল হয় বৈকি।

মুকুল পুত্র স্পষ্ট জানিয়েছেন, আমার দলের কেউ না হয়েও দিব্যেন্দুদা ছাড়া আর কেউ তো একবারও জিজ্ঞেস করল না আমার পরিবার বেঁচে আছে কি না? অথচ আমরা তো একটা পরিবারের মতো। রীতিমতো আত্মভিমানের সুর মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের গলায়।

আরও পড়ুন- লক ডাউনে দুঃস্থদের জন্য অন্নশিবির

Pp

Advt

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...