Wednesday, June 24, 2026

রাজ্যে নিম্নমুখী দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল সুস্থতার হার

Date:

Share post:

দেশের সঙ্গে সঙ্গে করোনা পরিস্থিতির উন্নতি বাংলাতেও। উল্লেখযোগ্যভাবে, আরও কমল রাজ্যে দৈনিক সংক্রমণ। লাফিয়ে বেড়েছে সুস্থতার হারও।

শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫১৪ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ১৯৩ জন। শেষ একদিনে মৃত্যু হয়েছে ১৪৮ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ১৪৫। গত ২৪ ঘণ্টায় একলাফে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪০৮ কমেছে। গতকাল সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩৪৮ কমেছিল। আজ আক্রান্তের ৭ হাজারের বেশি কমার ফলে রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ২ হাজার ৩৯৮। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯১.৩২ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় ৬৩ হাজার ৫১৮ টি নমুনা পরীক্ষা হয়েছে।

সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৪১ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের। কলকাতায় কোভিড আক্রান্তের সংখ্যা গত একদিনে ১ হাজার ৭৩৫ জন। কিন্তু একদিনে লাফিয়ে বেড়েছে মৃতের হার। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪ জনের।

আরও পড়ুন- কোভিডে বাবা-মা হারা শিশুদের শিক্ষা-স্বাস্থ্যের সব খরচ দেবে কেন্দ্র, ঘোষণা প্রধানমন্ত্রীর

Pp

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...