Wednesday, June 3, 2026

তৃণমূলের পাশে দাঁড়িয়ে মোদি সরকারের বিরুদ্ধে চড়া সুর কংগ্রেসের

Date:

Share post:

আলাপন-ইস্যু এবং নারদ-মামলায় চার নেতার গ্রেফতারি নিয়ে কেন্দ্রকে কড়া ভাষায় বিঁধেছে কংগ্রেস৷ বাংলার তৃণমূল সরকারের পাশে দাঁড়িয়ে কংগ্রেসের স্পষ্ট বক্তব্য, “দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার৷ গণতন্ত্রের উপর কেন্দ্রের এই মারাত্মক আক্রমণ দেশে নৈরাজ্য সৃষ্টি করবে”৷

AICC-র সাধারণ সম্পাদক তথা মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা এক টুইটে শনিবার বলেছেন, “পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে দিল্লি তলবের ঘটনা মোদি সরকারের একটি খারাপ সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর প্রাণঘাতী আঘাত”। একইসঙ্গে বেশ বড় এক বিবৃতিতে যথেষ্ট গুরুত্ব দিয়ে কংগ্রেস টেনে এনেছে নারদ-কাণ্ডে ৪ নেতা-মন্ত্রীর গ্রেফতারির ঘটনাও। তোলা হয়েছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলকে লেখা বিচারপতি অরিন্দম সিনহার চিঠির বিষয়টিও৷

গ্রেফতার হওয়া ৪ নেতার জামিন প্রসঙ্গে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে সিদ্ধান্তে CBI-এর আবেদনকে ‘রিট পিটিশন’ হিসেবে গ্রহণ করেছিলো, তা নিয়ে চিঠিতে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি সিনহা। সুরজেওয়ালা এই ঘটনার কথা উল্লেখ করে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বিচারবিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপের চেষ্টার অভিযোগও করেছেন৷

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে হঠাৎ দিল্লিতে বদলি করার কেন্দ্রীয় নির্দেশেরও তীব্র সমালোচনা করে AICC প্রশ্ন তুলেছে৷ বলা হয়েছে, ‘আলাপন বন্দ্যোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ ৩ মাস বৃদ্ধির জন্য পশ্চিমবঙ্গ সরকারের আবেদন কেন্দ্র মঞ্জুর করেছে মাত্র ৪ দিন আগে৷ তাহলে কেন, কোন কারণে শুক্রবার রাতে তাঁকে দিল্লিতে তলব করা হল? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে কোনও আলোচনা না করে কেন্দ্রের এমন পদক্ষেপ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলেই গুরুতর অভিযোগ তুলেছেন AICC মুখপাত্র।

রাজনৈতিক মহলের অভিমত, কেন্দ্রীয় সরকার এবং বিজেপির এ ধরনের কাণ্ডজ্ঞানহীন কাজকর্ম দেশের বিরোধী দলগুলিকে দ্রুত কাছাকাছি নিয়ে আসছে৷ পরবর্তী লোকসভা নির্বাচনে এর মাশুল দিতে হবে৷

আরও পড়ুন- মমতার সরকারের নয়, আত্মসমালোচনা করুন: বিস্ফোরক মুকুল পুত্র শুভ্রাংশু

Pp

Advt

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...