Tuesday, June 23, 2026

প্রবীণ ও বিশেষভাবে সক্ষমরা বাড়ির কাছেই ভ্যাকসিন পাবেন, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রকের

Date:

Share post:

দেশের ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিকদের জন্য এবার বাড়ির কাছেই টিকাকরণের ব্যবস্থা করতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। তবে শুধু প্রবীণ নাগরিকরা(senior citizen) নন, বাড়ির কাছে টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে বিশেষভাবে সক্ষম মানুষদের জন্যও। বেশ কয়েকদিন আগেই এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের(central government) তরফে একটি গাইডলাইন(guideline) প্রকাশ করা হয়েছিল। এবার বাড়ির পাশে টিকা করনের জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করে দিল প্রশাসন।

সম্প্রতি দেশের প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের টিকাকরণের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছে বিশেষ আবেদন জানায় National expert group on vaccine administrarion for covid 19 তাদের টেকনিক্যাল কমিটির। আবেদনপত্রে বলা হয়, দেশের এই সকল নাগরিকদের জন্য যাতে বাড়ির কাছে টিকা নেওয়ার সুযোগ দেওয়া হয়। তাদের সেই আবেদনে সম্মতি দেয় কেন্দ্র। এরপর সম্প্রতি কেন্দ্রের তরফে বলা হয়েছে, শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম এবং প্রবীণ নাগরিকরা যাতে টিকাকরণ থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার দিনহাটায়, তদন্তে পুলিশ

ইতিমধ্যেই সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে গাইডলাইন পাঠানো হয়েছে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে Near to home covid vaccination center বা NHCVC। স্বাস্থ্যকেন্দ্র নয় এমন জায়গায় শুরু করতে হবে ভ্যাকসিনেশন সেন্টার। উদাহরণ দিয়ে বলা হয়েছে, বিভিন্ন কমিউনিটি সেন্টার, পঞ্চায়েত ঘর, স্কুল, কলেজ, বৃদ্ধাশ্রমে করা যেতে পারে এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া।

Pp

Advt

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...