Friday, April 24, 2026

বাজার ছেয়ে গিয়েছে ৫০০ টাকার জাল নোটে, সতর্কবার্তা আরবিআইয়ের

Date:

Share post:

গত এক বছরে বাজার ছেয়ে গিয়েছে ৫০০ টাকার জাল নোটে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বার্ষিক রিপোর্টে এই তথ্য তুলে ধরা হয়েছে। ২০২০ থেকে ২০২১ সালের মে মাসের রিপোর্ট অনুসারে জাল নোটের হার বেড়েছে ৩১.৩ শতাংশ। আরবিআই-এর দেওয়া রিপোর্ট অনুযায়ী , অন্যান্য নোটের ক্ষেত্রে সেই তুলনায় জাল নোট ধরা পড়ছে না। গত দু’বছরের মধ্য ৫০০ টাকার জাল নোটের সংখ্যাই সর্বোচ্চ। ২০১৯ সালে মোট জাল নোটের মূল্য ছিল ২ লক্ষ ৯৭ হাজার টাকা। সেটাই এখন কমে দাঁড়িয়েছে ২.০৯ লক্ষ টাকা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোটবন্দির ঘোষণা করার পর বাতিল হয় ৫০০ এবং ১০০০ টাকার নোট। কালোবাজারি রুখতে এই সিদ্ধান্ত নেওয়ার পরেও জাল নোটের সংখ্যা বাড়ায় দুশ্চিন্তায় সকলেই। তবে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে সরকার পক্ষ থেকে।

Pp

Advt

Related articles

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...