Sunday, June 7, 2026

ধূমপায়ীদের জন্য অনেক বেশি ভয়ঙ্কর করোনাভাইরাস! মৃত্যুর আশঙ্কা বাড়ায় ৫০ শতাংশ

Date:

Share post:

ধূমপায়ীদের জন্য অনেক বেশি ভয়ঙ্কর করোনাভাইরাস। ধূমপানের কারণে নানারকম কর্কট রোগ এবং করোনায় মৃত্যুর আশঙ্কা বাড়িয়ে দেয় ৫০ শতাংশ। সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস।

তামাক বিরোধী একটি প্রচার চালাচ্ছে WHO। এক বিবৃতিতে সকলকে সতর্ক করে হু প্রধান জানান, ধূমপায়ীরা করোনায় সংক্রমিত হলে সেখান থেকে ক্যানসার, হৃদরোগ ও অন্যান্য কর্কট রোগে আক্রান্ত হতে পারেন। আধানম জানিয়ে দেন, “ধূমপায়ীদের করোনাভাইরাস থেকে যে কোনও গুরুতর অসুখে আক্রান্ত হওয়ার ও মৃত্যুর সম্ভাবনা ৫০ শতাংশ বেশি থাকে। তাই করোনা থেকে বাঁচতে ধূমপায়ীদের ছাড়তে হবে ধূমপান। এর ফলে ক্যানসার, হৃদরোগ ও শ্বাসপ্রশ্বাসের অসুখের ঝুঁকিও কমবে।”

আরও পড়ুন-যোগীরাজ্যে ব্রিজ থেকে গঙ্গায় ছুড়ে ফেলা হচ্ছে মৃতদেহ, প্রকাশ্যে শিউরে ওঠার মতো ভিডিও

তামাকমুক্ত পরিবেশ গড়ে তুলতে বিশ্বের সমস্ত দেশের কাছে এই আবেদন জানিয়েছেন হু প্রধান। এই সতর্কবার্তা ছড়িয়ে দেওয়ার জন্য প্রয়োজনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ভাইবার, উইচ্যাট-এর মতো সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানোর কথা বলা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক এক বছর আগেই জানিয়ে দিয়েছিল, যারা ধূমপান করেন তাঁদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। মন্ত্রক নথি প্রকাশ করে জানিয়েছিল, ধূমপায়ীদের যে করোনায় আক্রান্ত হওয়া ও তার ফলে মৃত্যুর আশঙ্কা অনেক বেশি, সেকথা জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। এবার এই একই কথা স্পষ্ট জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Advt

Related articles

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...

মোলিনার দলের বিরুদ্ধে জয় আর্জেন্টিনার, কেন খেললেন না মেসি?

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল মেসিহীন আর্জেন্টিনা(Argentina)। গত বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ছিল হন্ডুরাস। ওই দেশটির কোচ...