Wednesday, May 13, 2026

সাগার রানা কান্ডে বড় শাস্তি পেতে চলেছেন সুশীল

Date:

Share post:

বড় শাস্তি পেতে চলেছেন সুশীল কুমার(sushil kumar)। দিল্লি পুলিশ সুশীলের বিরুদ্ধে  মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম আইনের প্রয়োগ আনতে চলেছে, যার জেরে এই তারকা কুস্তিগির ১০ বছর জেল থেকে যাবজ্জীবন কারাদন্ড পেতে চলেছেন।

এই আইনের আওতায় থাকার জেরে সহজে জামিন পাবেননা সুশীল। এছাড়াও সুশীলের বিরুদ্ধে চার্জশিট তৈরি করতে ছমাস সময় পাবে পুলিশ। সুশীলের বিরুদ্ধে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম আইন আনা হচ্ছে কারণ, সূত্রের খবর সুশীলের সঙ্গে কুখ‍্যাত গ‍্যাংস্টার কালা ঝাঠেডি ও নীরাজ বাওয়ানার যোগাযোগ রয়েছে।

রবিবার রোহিনী আদালত ছয় অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। সুশীল এবং তাঁর সঙ্গী অজয় কুমার অবশ্য রয়েছে পুলিশি হেফাজতেই। জানা গিয়েছে, তাঁর এক সহযোগী নাকি তদন্তকারীদের বলেছেন, সাগর রানা হত্যাকাণ্ডের মূল মাথা সুশীলই।

আরও পড়ুন:কোপা আমেরিকার আয়োজন থেকে এবার সরে দাঁড়াল আর্জেন্তিনা

Advt

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...