Tuesday, June 23, 2026

কোপা আমেরিকার আয়োজন থেকে এবার সরে দাঁড়াল আর্জেন্তিনা

Date:

Share post:

বড়সড় ধাক্কা খেল কোপা আমেরিকা( Copa America )। এবার কোপা আমেরিকার আয়োজন থেকে সরে দাঁড়াল আর্জেন্তিনা( Argentina )। ১৩ জুন থেকে শুরু হতে চলেছে এই ঐতিহ্যশালী টুর্নামেন্ট। তার আগে আয়োজক হিসাবে আর্জেন্তিনার সরে দাঁড়ানো চিন্তায় ফেলেছে কতৃপক্ষকে। দু’সপ্তাহ আগে কোপা আমেরিকার আয়োজন থেকে সরে দাড়িয়েছিল কলম্বিয়া।

আগামী ১৩ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে কোপা আমেরিকার। এই টুর্নামেন্টে আয়োজক হিসাবে নির্বাচিত হয়েছিল আর্জেন্তিনা এবং কলম্বিয়া। কিন্তু দু’সপ্তাহ আগে কোপা আমেরিকার আয়োজন থেকে সরে দাড়িয়েছিল কলম্বিয়া। এরপর ঠিক হয় কোপা আমেরিকা আয়োজন করবে আরেক আয়োজক আর্জেন্তিনা। কিন্তু এদিন তারা জানিয়ে দেন করোনার কারণে এই টুর্নামেন্ট আয়োজন থেকে সরে দাঁড়াচ্ছে তারা।

নিজেদের টুইটারে আয়োজক কনমেবল জানিয়েছে করোনার কারণেই কোপা আমেরিকা আর্জেন্তিনায় অনুষ্ঠিত হবে না।  যদিও কনমেবল জানিয়েছে আগামী সপ্তাহের মধ‍্যে নতুন আয়োজকের বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা। যার ফলে এখনও টুর্নামেন্ট বাতিল বা স্থগিতের কোন সিদ্ধান্ত নেয়নি তারা।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত সপ্তাহেই লকডাউন জাড়ি হয়েছে আর্জেন্তিনায়।

আরও পড়ুন:পূজার সোনা, মেরির রুপো, এশিয়ান বক্সিংয়ে আজ সোনার লড়াইয়ে ভারতের তিন

Advt

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...