Thursday, May 14, 2026

সেরাম কর্তার বিরুদ্ধে থানায় গুরুতর অভিযোগ দায়ের, কিন্তু কেন?

Date:

Share post:

এবার সেরাম অধিকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন লখনউয়ের এক বাসিন্দা। তাঁর অভিযোগ, কোভিশিল্ড টিকা নিয়েও তাঁর শরীরে কোনও অ্যান্টিবডি তৈরি হয়নি। এমনকি টিকা নিয়েও তিনি অসুস্থতা বোধ করছেন।

লখনউ এর বাসিন্দা প্রতাপ চন্দ্র স্থানীয় আশিয়ানা থানায় সেরাম কর্তা আদার পুনাওয়ালার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। প্রতাপে অভিযোগ,  গত ৮ এপ্রিল তিনি কোভিশিল্ডের প্রথম ডোজ নিয়েছিলেন।এর ২৮ দিন পর তাঁর দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল। তাঁর অভিযোগ, ওই নির্দিষ্ট দিনে টিকা নিতে গেলে তাঁকে বলা হয়, প্রথম এবং দ্বিতীয় ডোজ নেওয়ার মধ্যে সময় বাড়িয়ে ৬ সপ্তাহ করা হয়েছে। পরে ওই সময় আরও বাড়িয়ে ১২ সপ্তাহ করা হয়।  এরপর অসুস্থতা বোধ করায় প্রতাপ সরকার অনুমোদিত একটি পরীক্ষাগারে কোভিড অ্যান্টিবডি টেস্ট করান। প্রতাপের অভিযোগ, সেখানে দেখা গিয়েছে অ্যান্টিবডি তো দূর, তাঁর রক্তে প্লেটলেট কাউন্টও কমে গিয়েছে।

তবে শুধুমাত্র আদার পুনওয়ালা নন, এছাড়াও ড্রাগস  কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া, স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল, আইসিএমআর-এর অধিকর্তা বলরাম ভার্গব এবং জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা অপর্ণা উপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন প্রতাপ। এমনকি মামলা দায়ের না হলে আদালতে যাওয়ারও হুমকি দিয়েছেন ওই লখনউবাসী।

Advt

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...