Tuesday, June 23, 2026

নারদ-মামলা স্থানান্তরের সওয়াল শোনার এক্তিয়ার নিয়ে জোর বিতর্ক বৃহত্তর বেঞ্চে

Date:

Share post:

হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে নারদ-মামলা স্থানান্তর নিয়ে CBI-এর পেশ করা আবেদনের শুনানির শুরুতেই দুই পক্ষের মধ্যে বিতর্ক শুরু হয়েছে৷

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বা AG প্রথমেই তাঁর সওয়ালে বলেছেন, “মামলা স্থানান্তর নিয়ে সওয়াল শোনার এক্তিয়ার নেই কোনও ডিভিশন বেঞ্চের৷ বিষয়টি সিঙ্গেল বেঞ্চের মামলা” ।

বৃহত্তর বেঞ্চ জানায়, নিজেদের মধ্যে লড়াই করবেন না। আমরা সমস্ত বিষয় শুনব। সমস্ত বিষয় যখন উঠেছে, সব পক্ষের বক্তব্যই শোনা হবে।

বিচারপতি আইপি মুখোপাধ্যায় AG-কে, “এই মামলা সুপ্রিম কোর্টে গিয়েছে৷ সুপ্রিম কোর্টও জানে ৫ বিচারপতির বেঞ্চে নারদ- মামলা চলছে৷”

AG – সুপ্রিম কোর্ট জানেনা মামলা চলছে বিচারপতির বেঞ্চে। সুপ্রিম কোর্ট শুধু জানে হাইকোর্টে মামলা চলছে৷

বিচারপতি হরিশ ট্যাণ্ডন AG-কে – এখন আমরা পিছিয়ে যেতে পারব না। যদি এই মামলার শুনানিতে আদালতের এক্তিয়ারে আঘাত হয়, আপনি দক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেন। আমরা এই মামলার সমস্ত ইস্যু শুনবো।
বিচারপতি সৌমেন সেন AG-কে – সুপ্রিম কোর্টে শুনানির আগে হাইকোর্টে এই মামলার শুনানি হয়েছে। তখন কিছু না বলে এখন আপনি আপত্তি তুলছেন৷ বেঞ্চের দক্ষতা নিয়ে কথা বলছেন। সুপ্রিম কোর্টেই তো আপনার (AG-র) বলা উচিত ছিল, আমরা ৫ বিচারপতির এক্তিয়ারকে চ্যালেঞ্জ করব। রুল বলছে, ৩ বা তিনজনের অধিক বিচারপতি এই ধরনের আবেদন শুনতে পারেন৷

AG – আমাকে ক্ষমা করবেন, তবুও আমি শ্রদ্ধার সঙ্গে বলছি, এই মামলা এই আদালত শুনতে পারে না।

এরপরেই মামলা না শোনার আবেদনে বিরক্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। AG-কে তিনি বলেন, এতক্ষণ ধরে এ বিষয়ে নিয়ে বলে যাচ্ছেন। আমরা তো বিষয়টি শুনব বললাম। তার পরও আপনি আদালতের সময় নষ্ট করছেন। আপনি যদি তাই চান, করুন।’’

শুনানি চলছে৷

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...