Saturday, April 4, 2026

ওয়াক আউটের ঘটনা ঘটেনি, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙেছে কেন্দ্র: চন্দ্রিমা

Date:

Share post:

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Banerjee) প্রধানমন্ত্রীর বৈঠক থেকে ওয়াক আউট (Walk Out) করার অভিযোগ তোলা হচ্ছে। সোমবার, সাংবাদিক বৈঠক করে তার জবাব দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বৈঠক থেকে মুখ্যসচিবের ওয়াক আউট করে আসার কোনো ঘটনাই ঘটেনি। উল্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সঙ্গেই কলাইকুন্ডা বৈঠকে অপমানজনক ব্যবহার করা হয়। চন্দ্রিমা বলেন, সেদিন মুখ্যসচিব, মুখ্যমন্ত্রীর সঙ্গে ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে তাঁর সঙ্গেই গিয়েছিলেন প্রধানমন্ত্রীর বৈঠক। চন্দ্রিমা অভিযোগ করেন, বৈঠকের ভিতরকার কোনও ফুটেজ বাইরে আনেনি পিএমও (Pmo)। সেটা দেখলেই বিষয়টি স্পষ্ট হয়ে যেত।

মুখ্যসচিবকে বদলি করার নির্দেশ প্রত্যাহারের আবেদন জানিয়ে সোমবারই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে চন্দ্রিমা বলেন, আলাপনের বদলির নির্দেশ কি আইনসম্মত? মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এটা আইনসঙ্গত নয়। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে মান্যতা দিচ্ছে না দিল্লি (Delhi)। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিকাঠামোকে মেনেই পাঁচ পাতার বিস্তারিত চিঠি পাঠিয়েছেন বলে জানান চন্দ্রিমা। তিনি বলেন, সেখানে স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। শুধু তাই নয়, কোভিড (Covid) পরিস্থিতি এবং দুর্যোগ মোকাবিলায় আলাপন বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা ভেবেই তাঁর চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন করেছিল রাজ্য। কেন্দ্র সেই আবেদনে সিলমোহর দেয়। কিন্তু তারপরেও কেন এই আচরণ? এটাকে কলাইকুন্ডার বৈঠকের ফল? এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। সে বিষয়টি নিয়ে চন্দ্রিমা বলেন, রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করছে কেন্দ্র। যখন সংকটজনক পরিস্থিতিতে রাজ্যের পাশে দাঁড়ানোর কথা তখন বাংলার মানুষকে অপমান করছে, মুখ্যমন্ত্রীকে অপমান করছে এবং সমস্যায় ফেলতে চাইছে মোদি সরকার।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...