Saturday, March 14, 2026

জুন মাসে ১০ কোটি কোভিশিল্ডের টিকা তৈরি হবে, কেন্দ্রকে জানালো সেরাম ইনস্টিটিউট

Date:

Share post:

দেশজুড়ে এখন করোনা ( huge demand of corona vaccine) ভ্যাকসিনের প্রবল চাহিদা। রাজ্যগুলি প্রায় প্রতিদিনই ভ্যাকসিন এর জন্য কেন্দ্রের কাছে দরবার করছে। এই অবস্থায় সেরাম ইনস্টিটিউট কেন্দ্রকে স্বস্তি দিল। পুণের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (Serum Institute of India, pune) জানিয়েছে জুন মাসেই ১০ কোটি কোভিশিল্ড (10 crore covishield dose) ভ্যাকসিন তৈরি করা হবে । রবিবার রি খবর জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে (Central Home minister Amit Shah) একটি চিঠিও লিখেছে সেরাম। চিঠিতে সেরামের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সংস্থার কর্মীরা ২৪ ঘন্টা দিনরাত এক করে , বাড়তি শ্রম দিয়ে কাজ করছেন। সেরামের অধিকর্তা প্রকাশ কুমার সিং স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, জুন মাসের মধ্যেই কোভিশিল্ডের ৯ থেকে ১০ কোটি ভ্যাকসিন তৈরি ও বিলি করা হবে। সংস্থার সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন আমাদের কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারকে সবরকম সহযোগিতা করবে সেরাম।” সিইও আরো জানালেন, কেন্দ্রীয় সরকারকে লেখা চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, জুনেই ১০ কোটি টিকা উৎপাদন এবং সরবরাহ করা হবে । এদিকে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, জুন মাসেই ১০ থেকে ১২ কোটি কোভিশিল্ডের ডোজ তৈরি করবে সিরাম ইনস্টিটিউট। ওদিকে জুলাই শেষ হওয়ার আগে আরো ২০ থেকে ২৫ কোটি কোভিশিল্ডের তৈরি হবে। আর আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে তৈরি হয়ে যাবে আরও ৩০ কোটি ভ্যাকসিনের ডোজ। শ্রীরাম ইনস্টিটিউট তাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে ভারতে ভ্যাকসিন নিয়ে আর কোনো সঙ্কট তৈরি হবে না বলে মত সুপ্রিমকোর্টের ভ্যাকসিন বিশেষজ্ঞ কমিটির। ভারতের এখনো পর্যন্ত করোনা টিকা হিসেবে প্রধানত কোভিশিল্ড আর কোভ্যাক্সিন ব্যবহৃত হচ্ছে।

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...