Thursday, May 14, 2026

করোনায় মৃত রেলকর্মীদের নিকটাত্মীয়কে এক মাসের মধ্যে চাকরি দেওয়ার দাবি উঠলো

Date:

Share post:

করোনায় মৃত (corona victim) রেলকর্মীদের (railway staff) নিকটাত্মীয়কে এক মাসের মধ্যে রেলে চাকরি দিতে হবে। এই দাবি তুলল রেলের কর্মী সংগঠন। রেলের তরফ থেকে জানানো হয়েছে করোনাকালে(covid situation) প্রায় ২৫০০ রও বেশি কর্মী কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছে। রেলের আইন অনুযায়ী, কর্তব্যরত অবস্থায় কোনও রেলকর্মীর মৃত্যু হলে এক মাসের মধ্যে তার পোষ্য তথা নিকট আত্মীয়কে চাকরিতে নিয়োগ করতে হয়। এরজন্য বেশিরভাগ সময়ই কোনও পরীক্ষা বা এনকোয়ারি হয় না। উপযুক্ত প্রমানপত্র থাকলেই পেপার ভেরিফিকেশন করে এক মাসের মধ্যে নিয়োগপত্র দিয়ে দেওয়া হয়। এবার করোনা সংক্রমিত হয়ে মৃতদের ক্ষেত্রেও সেই পদ্ধতি প্রয়োগের দাবি উঠলো। রেলকর্মীদের ‘কোভিড যোদ্ধা’ অ্যাখ্যা দিয়ে তাদের পোষ্যকে চাকরি দেওয়ার দাবি তুলল অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ফেডারেশন। সংগঠনের তরফ রেল বোর্ডের চেয়ারম্যানকে লিখিতভাবে দাবি পেশ করা হয়েছে বলে জানানো হয়েছে। একই দাবিতে পূর্ব রেলের মেনস ইউনিয়নও জিএমের কাছেও এই দাবি জানানো হয়েছে। অতিমারীতে মৃতের পরিবারের একজনকে অবিলম্বে চাকরি দিতে হবে। কর্তব্যরত অবস্থায় কোনও রেলকর্মীর মৃত্যু হলে যে পদ্ধতিতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে তার পরিবারকে চাকরি দেয়া হয় এক্ষেত্রেও সেই পদ্ধতি অনুসরণ করার দাবি উঠলো।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...