Thursday, May 14, 2026

নারদ- বিচারপর্বকে ‘কলুষিত’ ঘোষণা করে, জামিন খারিজ করতে হলে করুক কোর্ট, CBI-এর অন্য সুর

Date:

Share post:

হাইকোর্টে পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে CBI-এর মামলা স্থানান্তর নিয়ে আবেদনের শুনানিতে মঙ্গলবার অন্য সুর CBI-এর আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহেতার গলায়৷ মেহেতার দাবি, নারদ-মামলার বিচারপর্বকে কলুষিত বা বিকৃত করা হয়েছে বলে ঘোষণা করুক হাইকোর্ট । এবং এই নির্দেশ দিতে গিয়ে যদি জামিন খারিজ করতে হয় তাও করুক আদালত।”
প্রথম থেকেই আক্রমণাত্মক মেহেতা সওয়ালে বলেন, “গত ১৭ মে চার অভিযুক্তকে গ্রেফতারের পরে যা হয়েছে তা দেশে তো বটেই, বিশ্বের ইতিহাসে কখনও হয়েছে কি’না তা নিয়ে সন্দেহ আছে। মন্ত্রিসভার সদস্যরা CBI দফতরে গিয়ে ধর্না দিচ্ছেন, আদালতে বিক্ষোভ দেখাচ্ছেন। এটা অত্যন্ত লজ্জার এবং দুর্ভাগ্যজনক৷ আদালতের নির্দেশে তদন্ত করছে CBI, সেখানেও নোংরা রাজনীতি হচ্ছে৷”

মেহেতা বলেন, আমি জামিন নাকচ চাইনি। আমি নিম্ন আদলতের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছি।” এই সময় বিচারপতি আইপি মুখোপাধ্যায় মেহেতাকে প্রশ্ন করেন, “কোন টেকনিক্যাল গ্রাউন্ডে আপনি উচ্চতর বেঞ্চে আবেদন জানিয়েছেন?”

মেহেতার উত্তর, “আমরা এখানে এখনও চার অভিযুক্তের জামিন খারিজের আবেদন করিনি। আমরা চাই গ্রেফতারির পরে নিম্ন আদালতের যাবতীয় বিচারপর্বের ওপর স্থগিতদেশ দিক আদালত। এবং গোটা প্রক্রিয়াকে কলুষিত বা বিকৃত করা হয়েছে বলে ঘোষণা করুক হাইকোর্ট । এবং এই নির্দেশ দিতে গিয়ে যদি জামিন খারিজ করতে হয় তাহলে সেটাও করুক আদালত।”
বিচারপতি সৌমেন সেন – আপনারা কি চার্জশিট ফিজিক্যালি নিম্ন আদালতে জমা করেছিলেন?

মেহেতা – পুলিশি নিরাপত্তায় CBI অফিসাররা আদালতে গিয়ে ফিজিক্যালি জমা করেছিলো চার্জশিট৷

বিচারপতি আই পি মুখোপাধ্যায় –
ঠিক কোন সময় চারজনকে গ্রেফতার করা হয়েছিল ? মানুষ কখন থেকে ঘেরাও শুরু করে, এগুলো আমাদের জানাবেন। কারণ এগুলো খুব গুরত্বপূর্ণ তথ্য।
মেহেতা- সব কথা আমাদের আবেদনে আছে৷ পরিকল্পিত এবং সংগঠিত ভাবে লোক নিয়ে এসে CBI অফিস ঘেরাও করা হয়েছে৷ পাথর ছোঁড়া হয়েছে।
মুখ্যমন্ত্রী এবং অন্য মন্ত্রীরা ধর্না দিয়েছেন। আদালতে ঢুকেছেন মন্ত্রীরা, তলব না করা সত্ত্বেও৷

চার্জশিটের প্রসঙ্গে মেহতা বলেন, ‘‘CBI অফিসারদের নিরাপত্তা দেওয়া হয়েছিল। তাই তাঁরা ওই দিন সন্ধ্যায় সশরীরে চার্জশিট জমা করতে পারে। ওই দিন CBI অফিস এবং আদালতের বাইরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা শুধু তদন্তকারী সংস্থাকে প্রভাবিত করেনি, বরং বিচার প্রক্রিয়ার উপরও প্রভাব ফেলেছিল।’’ মেহতা বলেন, ‘‘ওই দিন দু’জায়গায় ঘটে যাওয়া ঘটনার কিছু ছবি আমি দেখাতে চাই।’’ এর পর ছবি দেখিয়ে মেহতা বলেন, ‘‘আমি যদি বলি গ্রেফতার বেআইনি ছিল। তার পরও কি জনপ্রতিনিধি, যাঁরা মানুষের সামনে ভাল উদাহরণ তৈরি করেন, তাঁরা আইন নিজের হাতে তুলে নিতে পারেন?’’

শুনানি চলছে৷

Advt

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...