Wednesday, March 18, 2026

আজ ১ জুন থেকে খুলে দেওয়া হচ্ছে রাজ্যের সমস্ত খুচরো মদের দোকান

Date:

Share post:

আজ ১ জুন, মঙ্গলবার থেকে রাজ্যের মদের দোকান (liquor shop will open from today) খুলে গেল। মদের দোকানকে খুচরো দোকান হিসাবে গণ্য করে আজ থেকে খুলে দেওয়া হলো। তবে পানশালা অর্থাৎ বার আপাতত (bar and restaurant will remain closed) বন্ধই থাকছে। দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত খোলা থাকবে মদের দোকান। নবান্ন থেকে জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত মদের দোকানে খুচরো (only retail shop) বিক্রি হয় অর্থাৎ সেখানে দোকানের ভেতরে বসে খাওয়ার জায়গা নেই সেই দোকানগুলি শুধুমাত্র খোলা যাবে। যদিও মদের দোকান খোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের অনুমতি লাগবে বলেও জানানো হয়েছে। যেখানে সংক্রমনের ভয় নেই, যে এলাকা কনটেইনমেন্ট জোন এর মধ্যে পড়ে না এখানে সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি নিয়ে তবেই খোলা যাবে মদের দোকান। তবে নির্দেশিকায় এও বলা হয়েছে, যদি মদের দোকানের সামনে সূরা প্রেমীদের অতিরিক্ত ভিড় দেখা যায় এবং তা নিয়ে কোনো বচসা বা গোলমালের সূত্রপাত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই দোকান অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে।

Advt

 

 

spot_img

Related articles

ড্রোন আতঙ্ক! একই দিনে দক্ষিণবঙ্গের ২ জেলায় উদ্ধার, তদন্তে পুলিশ

একই দিনে দক্ষিণবঙ্গের ২ জেলায় উদ্ধার দুই ভিন্ন ধরনের ড্রোন (Drone)। একটি সমুদ্রতটে ও অন্যটি ধানক্ষেতে। দক্ষিণ ২৪...

মেহেন্দির রঙে বাড়ছে জল্পনা, এবার কি ছাদনাতলায় দেব-রুক্মিণী!

দীর্ঘদিনের প্রেম। কিন্তু বিয়ে করবেন কবে? টলিউডের পাওয়ার কাপল দেব (Dev)-রুক্মিণীকে (Rukmini) নিয়ে এই প্রশ্ন দীর্ঘদিনের। আর সব...

দিল্লি অগ্নিকাণ্ডে মৃত ৯: আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর, তদন্তের নির্দেশ রেখার 

দিল্লির পালাম মেট্রো স্টেশন সংলগ্ন এক বহুতলে বিধ্বংসী (Delhi Fire Tragedy) অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ শিশুসহ...

বাংলায় বিজেপি মূষিকের থেকেও ছোট হয়ে যাবে: দাবি কংগ্রেস সাংসদ অভিষেক মনু সাংভির

শাসক থেকে বিরোধী একাধিক দল বিধানসভা নির্বাচনে বাংলায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে। একমাত্র শাসকদল তৃণমূল কংগ্রেস সব আসনে...