Sunday, June 7, 2026

শাকিব আল হাসান এবং মুস্তাফিজুরদের আইপিএলের দ্বিতীয় পর্বের খেলার অনুমতি দিল না বিসিবি

Date:

Share post:

শাকিব আল হাসান( shakib al hasan) এবং মুস্তাফিজুর রহমানকে( mustafizur rahman) আইপিএলের ( ipl)দ্বিতীয় পর্বের খেলার অনুমতি দিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড( bcb)। সেপ্টেম্বরে  সংযুক্ত আরব আমিরশাহিতে যে আইপিএলের বাকি ৩১ ম‍্যাচ হতে চলেছে, সেখানে থাকছেন না বাংলাদেশের দুই ক্রিকেটার। চলতি আইপিএলে( ipl) কলকাতা নাইট রাইডার্সের খেলছিলেন শাকিব। রাজস্থান রয়‍্যালসে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান।

এদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট  নাজমুল হাসান বলেন,” আইপিএলের জন‍্য এনওসি প্রদান করা কার্যত অসম্ভব, যেহেতু আমাদের আন্তর্জাতিক দায়বদ্ধতা রয়েছে। আমি কোন সুযোগ দেখছি না এনওসি প্রদানের। চলতি বছর টি-২০ বিশ্বকাপের আগে একাধিক আন্তর্জাতিক সিরিজ রয়েছে। বিশ্বকাপ অভিযান শুরু করার আগে সেই প্রতিযোগিতায় সেরা দল নামাতে চাই। তাই এই দুই ক্রিকেটারকে ছাড়পত্র দেওয়া সম্ভব নয়। টি-২০ বিশ্বকাপ সামনে আসছে, প্রতিটি ম‍্যাচ গুরুত্বপূর্ণ।”

ইতিমধ্যেই ইংল‍্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে আইপিএলের বাকি ম‍্যাচে থাকবে না কোন ইংরেজ ক্রিকেটার। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড রয়েছে ধন্ধে। এই পরিস্থিতিতে এবার যোগ হল বাংলাদেশ। যা নিয়ে চিন্তায় আইপিএলের দলগুলো।

আরও পড়ুন:ইংল‍্যান্ড সফরে বিরাটদের সঙ্গে যেতে পারবে তাদের পরিবার, গ্রিন সিগন‍্যাল ব্রিটিশ সরকারের

Advt

Related articles

হাসপাতালে সিপিআইএমের অশোক: ফোন মুখ্যমন্ত্রীর, দেখা করলেন শঙ্কর

একসময় তাঁরই ছায়াসঙ্গী ছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে সেই সিপিআইএম ছেড়ে বিপরীত মেরুর বিজেপিতে বর্তমান বিধায়ক শঙ্কর ঘোষ। তবে রাজনৈতিক...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (৭ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (India Fuel Price...

১৫ বছরেই ভারতীয় দলে, বৈভবের জন্য বিশেষ ব্যবস্থা বিসিসিআইয়ের

১৫ বছর বয়সে দেশের জার্সিতে খেলতে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শনিবার বিসিসিআইয়ের (BCCI) তরফে আয়ারল্যান্ড এবং...

অনুব্রতর বিরুদ্ধে লক্ষাধিক টাকার ইট লুটের অভিযোগ শুভেন্দুর! 

তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে এবার ৩০ লক্ষ টাকার ইট লুটের অভিযোগ এনে থানার দ্বারস্থ...