Thursday, May 21, 2026

প্রদেশ কংগ্রেস কমিটি ভেঙে সোনিয়ার কাছে অধীরের অপসারণ চাইলেন মান্নান

Date:

Share post:

পশ্চিমবঙ্গে দলের অবস্থা এখনো সাইন বোর্ডও নয়, আরও করুণ। শিবরাত্রির সলতেও নিভে গিয়েছে। তাই বাংলায় দলকে বাঁচাতে হলে এখনই প্রদেশ কংগ্রেস সভাপতির (Pradesh Congress President) পদ থেকে অধীর চৌধুরীকে (Adhir Chowdhury) অপসারণ করা হোক। একইসঙ্গে অধীরের নেতৃত্বাধীন গোটা প্রদেশ কংগ্রেস কমিটি (PCC) ভেঙে দেওয়ার দাবি তুললেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা (Congress Senior Leader) আব্দুল মান্নান (Abdul Mannan).

 

সদ্য সমাপ্ত বাংলার বিধানসভা ভোটে (West Bengal Assembly Election) গো-হারা হেরেছে কংগ্রেস। রাজ্যে এই প্রথম কোনও বিধায়ক নেই তাদের। পরাজিত প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানও। সেই রাগ, অভিমান, ক্ষোভ থেকে সরাসরি দলনেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) কাছে চিঠি লিখে অধীর চৌধুরীকে অপসারণের দাবি জানিয়েছেন মান্নান।

 

বিস্ফোরক চিঠিতে তিনি ভোটে ভরাডুবির পাশাপাশি দলের এমন শোচনীয় অবস্থার জন্য অধীরের দিকেই সরাসরি আঙুল তুলেছেন। সোনিয়া গান্ধীকে লিখিতভাবে আব্দুল মান্নান জানিয়েছেন, অধীর চৌধুরীর মনোভাবের জন্যই মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুরের মতো কংগ্রেসের শক্ত ঘাঁটি থেকে সংখ্যালঘু নেতা-কর্মীরা দল ছেড়েছেন গত লোকসভা ভোটের সময় থেকেই। অধীরের মতো একই ভাবে দলকে ডোবানোর জন্য দীপা দাশমুন্সিকেও বিঁধেছেন আব্দুল মান্নান।

 

এদিকে, আব্দুল মান্নানের এমন নালিশ চিঠির পর অধীর ঘনিষ্ঠ নেতারা মান্নানের বিরুদ্ধে পাল্টা নালিশ নিয়ে হাইকমান্ডের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে।

Advt

Related articles

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...