Friday, May 22, 2026

‘সাবালক’ শুভেন্দুকে পাল্টা দিলেন ‘নাবালক’ অভিষেক

Date:

Share post:

শুভেন্দুর খোঁচার উপযুক্ত জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইয়াস (Yaas)থামার পর থেকেই বিপর্যস্ত এলাকা পরিদর্শন করছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। বুধবার তিনি যান দক্ষিণ ২৪ পরগনা পাথরপ্রতিমা-সহ সংলগ্ন এলাকা পরিদর্শনে। সেখানে গিয়েই নাম না করে প্রাক্তন সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) তীব্র আক্রমণ করেন অভিষেক। এর প্রতিক্রিয়ায় বিকেলে শুভেন্দু অধিকারী বলেন, তিনি ‘নাবালকে’র কথার জবাব দেবেন না। বৃহস্পতিবার, রামনগর থেকে শঙ্করপুর- ইয়াস বিধ্বস্ত বিস্তীর্ণ সমুদ্রতট পরিদর্শনে গিয়ে ‘সাবালক’ শুভেন্দুকে পাল্টা জবাব দিলেন অভিষেক।

শুভেন্দু নাম না করে অভিষেক স্পষ্ট বলেন, “সাবালকত্বের কী পরিচয় দিয়েছেন তিনি?” এদিন মন্দারমণি-তাজপুর-শঙ্করপুর বাঁধ এবং রাস্তার অবস্থা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। নাম না করে কাঠগড়ায় তোলেন শিশির-শুভেন্দু অধিকারীর ভূমিকাকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পষ্ট বলেন, “আপনারা বুঝতে পারছেন দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্বে করা ছিলেন। সেচমন্ত্রীই বা কারা ছিলেন?” সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “‘সাবালক’রা কাজ করেনি, মানুষের গ্রাস কেড়ে নিয়েছে। বলেই ‘নাবালক’কে এখন আসতে হয়েছে”। এরপর এই সুর চড়িয়ে অভিষেক বলেন, “মুখ্যমন্ত্রী তো বলেইছেন, সব তদন্ত হবে। আর আমি নিশ্চিন্ত তদন্ত হলে কেঁচো খুঁড়তে কেউটে বেরোবেই”।

রাজনৈতিক মহলের একাংশ মতে, তৃণমূল সাংসদ অল্প কথাতেই সবটা বুঝিয়ে দিয়েছেন। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সভাপতি হিসেবে শিশির অধিকারীর এবং সেচমন্ত্রী হিসেবে শুভেন্দুর ভূমিকা এবার আতস কাচের তলায় আসছে সেটা স্পষ্ট অভিষেকের মন্তব্য থেকেই।

আরও পড়ুন:প্রত্যেক দেশবাসীকে বিনামূল্যে টিকা দিক কেন্দ্র, মমতার সুরেই সুর চড়ালেন নবীন -বিজয়ন

Advt

Related articles

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...