Sunday, May 17, 2026

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে উইলিয়ামসনকে নিয়ে পরিকল্পনা শুরু সিরাজের

Date:

Share post:

১৮ জুন নিউজিল্যান্ডের (new zealand )বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল ( world test championship )খেলতে নামবে ভারতীয় দল( india team)। ইতিমধ্যেই বৃহস্পতিবার দুপুরে লন্ডনে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। আর লন্ডনে পা রেখেই বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের পরিকল্পনা শুরু করে দিল বিরাট বাহিনী। নিউজিল্যান্ড দলের কেন উইলিয়ামসনের মতন ক্রিকেটার আছেন। তাই ভারতীয় বোলারদের লক্ষ্য তাঁর উইকেট সবার আগে তোলা। কী করে সেই লক্ষ্যে সফল হওয়া যাবে, তা জানালেন মহম্মদ সিরাজ।

এদিন সিরাজ বলেন,” ইংল্যান্ডে বল বেশি সুইং করে। তাই আমি চাইব ব্যাটসম্যানকে যতটা সম্ভব সামনের পায়ে খেলাতে। একই জায়গায় ক্রমাগত বল করে যেতে চাই। উইলিয়ামসনের বিরুদ্ধে ডট বল করাই আমার লক্ষ্য। ও নিউজিল্যান্ডের সেরা ব্যাটসম্যান। ওকে চাপে রাখতে পারলে আমাদেরই লাভ। ”

অস্ট্রেলিয়া থেকে ফেরার পর অনেক আত্মবিশ্বাসী সিরাজ। ঘরের মাঠে ইংল‍্যান্ড সিরিজেও খেলেছেন তিনি। তাই বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী সিরাজ। সিরাজ বলেন,” টেকনিক্যাল বদলের থেকেও মানসিক বদল বেশি হয়েছে আমার। আগে মাঠে নামলেই চিন্তায় থাকতাম। কিন্তু এখন সেটা পেরিয়ে এসেছি। ফিটনেস নিয়ে পরিশ্রম করেছি। জিমে সময় কাটিয়েছি। এখন তাই অনেক বেশি আত্মবিশ্বাসী।”

আরও পড়ুন:ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে সহজে জয় পেলেন জোকোভিচ

Advt

Related articles

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...