Saturday, June 20, 2026

ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে সহজে জয় পেলেন জোকোভিচ

Date:

Share post:

ফ্রেঞ্চ ওপেনের ( French open)প্রথম রাউন্ডে সহজে জয় পেলেন নোভাক জোকোভিচ(novak djokovic)। এদিন তিনি হারালেন স্যান্ডগ্রেনকে। ম‍্যাচের ফলাফল  ৬-২, ৬-৪, ৬-২। এদিন জোকোভিচের সামনে দাঁড়াতেই পারলেন  স‍্যান্ডগ্রেন।

বুধবার ফ্রেঞ্চ ওপেনে নৈশলোকে হল প্রথম পুরুষ বিভাগের ম‍্যাচ। এই ম‍্যাচে নেমে যেমন আবেগে ভাসছিলেন জোকোভিচ, তেমনই দর্শক শূন‍্য স্টেডিয়ামে খেলে মন ভরেনি জোকারের। ম‍্যাচ শেষে এদিন তিনি বলেন,” এখানে পুরুষদের প্রথম নৈশ ম্যাচটা খেলতে পেরে আমি গর্বিত। বুঝতে পারছি, এটা ঐতিহাসিক ব্যাপার। নিজের খেলাতে সন্তষ্ট। কিন্তু এতটা শান্ত পরিবেশে খেলতে সত্যিই ভাল লাগল না। দর্শকেরা গ্যালারিতে থাকলে কত ভাল হত। আশা করি, এ রকম পরিবেশে এখানে আর আমাকে খেলতে হবে না।”

এদিকে মহিলা বিভাগে দ্বিতীয় রাউন্ডেও জয় পেলেন সেরিনা উইলিয়ামস । এদিন তিনি হারালেন রোমানিয়ার মিহায়া বুজারনেসিউকে। ম‍্যাচের ফলাফল ৬-৩, ৫-৭, ১-৬। প্রথম সেট সেরিনা সহজে জিতলেও দ্বিতীয় সেটে হেরে যান। তবে  নির্ণায়ক সেটে অবশ্য সেরেনা বুঝিয়ে দেন, কেন তাঁকে কিংবদন্তি বলা হয়। ৩৩ বছরের মিহায়া কার্যত এই সেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ১-৬ হেরে যান।

আরও পড়ুন:লন্ডন পৌঁছাল টিম ইন্ডিয়া

Advt

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...