Tuesday, May 5, 2026

শাহরুখের মতো দেখতে কিন্তু কিং খান নন, তবে কে ইনি?

Date:

Share post:

চোখ থেকে ঠোঁট… সবটাই যেন কিং খান। এমনকি হাসিটাও। অবশ্য কিং খানের মতো। কিং খান ভেবে ভুল করবেন না যেন। নেটিজেনরা শাহরুখ খানের এই হামসকলকে সোশ্যাল মিডিয়ায় খুঁজে বের করেছেন। বলিউডের বাদশাহ-র মত দেখতে এই ব্যক্তির নাম ইব্রাহিম কাদ্রি।

শাহরুখ ও ইব্রাহিম কাদ্রি-র ছবি পাশাপাশি রাখলে অনেকেই আসল আর নকল শাহরুখের মধ্যে কে কোনটা, তা নিয়ে সংশয়ে পড়তেই পারেন। ইব্রাহিম কাদ্রি আবার ইনস্টাগ্রামে শাহরুখের কোনও না কোনও লুক নকল করে পোজ দিয়েছেন। কোথাও আবার শাহরুখের কোনও না কোনও ছবির গানে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। অবশ্য এতেই ইব্রাহিম কাদ্রির অনুগামীর সংখ্যা প্রায় ৪২ হাজারেরও বেশি।
কিন্তু কে এই ইব্রাহিম? কিং খানের সঙ্গে তাঁর পরিচয় আছে কিনা, সেসব প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। তবে শাহরুখের হামসকলকে নিয়ে তোলপাড় নেটদুনিয়া।
অনেকেই মনে করেন, পৃথিবীতে প্রতিটি মানুষেরই সাতজন ‘হামসকল’ রয়েছে। যদিও বিজ্ঞানসম্মতভাবে এটির যথার্থতা যাচাই হয়নি। তবে মাঝেমাঝেই তারকাদের হামসকলের ছবি ভাইরাল হয়ে ওঠে, যা নেট দুনিয়ায় তোলপাড় করে দেয়। এরকমই ভাইরাল শাহরুখ খানের মতোই দেখতে ইব্রাহিম কাদ্রির মুখ। ইনি অবশ্য কিং খানের একনিষ্ঠ ভক্ত। তাঁর ইনস্টাগ্রামের ছবি ও ভিডিও থেকেই তা স্পষ্ট।

Advt

Related articles

‘গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’! কেন এমন বললেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ?

ভোটের ফল প্রকাশের পর থেকেই টলিউডের অন্দরে রাজনৈতিক সমীকরণ নিয়ে চর্চা তুঙ্গে। বিশেষ করে বিজেপি প্রার্থীদের জয়ের পর...

ভোট মিটতেই নানুরে খুন তৃণমূল কর্মী: অশান্তিতে খুন বিজেপি কর্মীও!

প্রথমবার নির্বাচনে বাংলায় ক্ষমতায় আসার পর সোমবার দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিয়েছিলেন বাংলায় হিংসার রাজনীতি তিনি...

ধোনির শেষ অধ্যায়! অবসর নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে

ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni )যুগের অবসান হতে চলেছে, ২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি,...

উধাও ডিসি শান্তনু, জারি লুক আউট নোটিশ

কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বহুদিন ধরেই তিনি উধাও। নিখোঁজ ডিসিপি...