Wednesday, May 13, 2026

জুলাই পর্যন্ত ডোমিনিকাতেই মেহুল, খালি হাতে ভারতে ফিরল ‘মিশন চোকসি’ টিম

Date:

Share post:

পলাতক মেহুল চোকসিকে(Mehul Choksi) ভারতে ফেরাতে বিলাসবহুল বিমান ভাড়া করে ডোমিনিকা(Dominica) গিয়েছিলেন ভারতের বিশেষ দল। যদিও আইনি জটিলতার জেরে আপাতত ফিরে আসতে হচ্ছে ‘মিশন চোকসি’ টিমকে(mission Choksi team)। জানা গিয়েছে, মেহুল চোকসির বিরুদ্ধে আপাতত দুটি মামলা চলছে সেখানকার আদালতে। সেই মামলা শুনানি তারিখ জুলাই মাসে ফেলেছে সেখানকার হাইকোর্ট। পাশাপাশি প্রত্যার্পনের তারিখও বাড়িয়েছে আদালত। যার জেরেই কাতার এয়ারওয়েজের ভাড়া করা বিমানে আপাতত ফিরে আসতে হচ্ছে ভারতের আট সদস্যের দলকে।

ভারত থেকে যে টিমকে পাঠানো হয়েছিল তারা পুরোপুরি নিশ্চিত ছিল মেহুল চোকসিকে ভারতে ফেরাতে কোন রকম সমস্যা হবে না। হয়তো কোন রকম সমস্যা হতো না যদি ডোমিনিকা আদালত মেহুলকে নির্বাসনের অনুমতি দিত। কিন্তু ডোমিনিকা হাইকোর্ট বৃহস্পতিবার চোকসি মামলায় শুনানি স্থগিত করে দেয়। পাশাপাশি অবৈধভাবে ডোমিনিকা প্রবেশের মামলায় মেহুলের জামিনও খারিজ করা হয়। যদিও জামিনের জন্য সমস্ত রকম চেষ্টা চালায় মেহুলের আইনজীবী। দাবি করা হয় এই ধরনের মামলায় এর আগেও অনেকেই জামিন পেয়েছে। তবে আদালতের তরফে স্পষ্ট ভাবে জানানো হয় মেহুলের বিরুদ্ধে ইন্টারপোল নোটিশ জারি রয়েছে ফলে তার জামিন মিলতে পারে না।

আরও পড়ুন:ফাঁকা স্টেডিয়ামে গ্যাসকেটকে উড়িয়ে দিয়ে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল

উল্লেখ্য, পিএনবি দুর্নীতি মামলায় অভিযুক্ত মেহুল চোকসি ২০১৭ সালে ভারত থেকে পালিয়ে আশ্রয় নেয় অ্যান্টিগুয়াতে। এদিকে ভারত সরকারের তরফে মেহুলকে ফেরাতে তৎপরতা শুরু হতেই অ্যান্টিগুয়া থেকে কিউবা পালানোর চেষ্টা করে জালিয়াত। যদিও কিউবা পালানোর আগেই ডোমিনিকাতে গ্রেফতার করা হয় তাকে। বর্তমানে সেখানেই জেলবন্দি পলাতক ওই হিরে ব্যবসায়ী। মেহুলকে ফেরাতে এবার কোমর বেঁধে মাঠে নেমেছিল ভারত সরকার। আপাতত শুনানির তারিখ পিছিয়ে যাওয়ার কারণে বাধ্য হয়েই ফিরে আসতে হচ্ছে মিশন চোকসি টিমকে।

Advt

Related articles

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...