Tuesday, June 23, 2026

দুয়ারে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি

Date:

Share post:

দেশের হয়ে হোক, রাজ্য কিংবা ক্লাবের হয়ে, ব্যাট হাতে চিরকাল ক্রিকেটের বাইশ গজে মাথা উঁচু করে লড়াই করতে সিদ্ধহস্ত মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। এবার রাজনীতির ময়দামে এসেও একইভাবে সাবলীল ইনিংস শুরু করলেন মনোজ।

বাংলার প্রাক্তন অধিনায়ক ও তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছেন। বিধায়ক নির্বাচিত হওয়ার পরই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bamerjee) নির্দেশে করোনা (Corona) মোকাবিলায় নেমে পড়েছিলেন। তারপর লকডাউন (Lockdown) হোক বা ইয়াস (YAAS), মনোজ একনাগাড়ে কাজ করে চলেছেন।

সিটিজেন্স রেসপন্স (Citizens’ Response)-এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ২৪ ঘণ্টার অক্সিজেন পরিষেবা চালু করলেন শিবপুরের (Shibpur) তৃণমূল বিধায়ক (TMC MLA) মনোজ তিওয়ারি। ‘অক্সিজেন অন হুইলস’-এর মাধ্যমে শিবপুরবাসীর বাড়িতে প্রাণবায়ু পৌঁছে দেবেন তিনি। আজ, শুক্রবার নিজেই টুইট করে এই কথা জানান মনোজ।

টুইটে তিনি লেখেন, “Citizen’s Response-এর সঙ্গে যৌথ উদ্যোগে শিবপুরের মানুষের জন্য আজ থেকে আমি চালু করছি #OxygenOnWheels. আর ভয় নেই, এই প্রকল্পের মাধ্যমে প্রয়োজনের ভিত্তিতে ২৪ ঘণ্টা এবার থেকে বাড়ি বাড়ি অক্সিজেন পরিষেবা পৌঁছে দেব আমরা। মনোজ তিওয়ারি সবসময় আপনার সাথে, আপনার পাশে।”

Advt

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...