Saturday, April 4, 2026

মেডিকেল কলেজে চুরি ‘টোসিলিজুম্যাব’, জনস্বার্থ মামলার অনুমতি প্রধান বিচারপতির

Date:

Share post:

কলকাতা মেডিকেল কলেজ থেকে করোনা চিকিৎসায় বহুমূল্যের ‘টোসিলিজ্যুমাব’ (Tocilizumab) ওষুধ চুরি নিয়ে রাজ্যজুড়ে শোরগোল৷ ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে কমিটিও তৈরি হয়েছে। ওই তদন্ত সঠিক পদ্ধতিতে যেন হয়, কলকাতা হাইকোর্টে এই আর্জি জানিয়ে শুক্রবার জনস্বার্থ মামলা করার অনুমতি চাইলেন এক আইনজীবী৷ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওই আইনজীবীকে মামলা করার অনুমতি দিয়েছেন।

এদিন আদালতে বলা হয়েছে, কড়া নিরাপত্তার মধ্যেই কীভাবে মেডিকেল কলেজ থেকে জীবনদায়ী ওষুধ টোসিলিজ্যুমাব ‘উধাও’ হয়েছে, তা তদন্তসাপেক্ষ।এই ঘটনায় নাম জড়িয়েছে রাজ্যের এক প্রভাবশালী নেতারও। ফলে, তদন্তে এর প্রভাব পড়তে পারে বলে ওই আইনজীবী বলেছেন৷ তদন্ত সঠিক পদ্ধতিতে করার জন্য কলকাতা হাইকোর্টে আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা করার অনুমতি চেয়েছিলেন আইনজীবী। তাঁর মতে তদন্তে প্রভাবশালী ‘চাপ’ থাকতে পারে এবং তদন্ত সঠিকভাবে এগোতে নাও পারে। সঠিক তদন্তের প্রয়োজনেই এই জনস্বার্থ মামলা৷ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অনুমতি দিয়েছেন।

প্রসঙ্গত, কলকাতা মেডিকেল কলেজ থেকে টোসিলিজুম্যাব ইঞ্জেকশনের ২৬টি ভায়াল চুরি ঘিরে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ উঠেছে প্রভাবশালী এক চিকিৎসক নিজের প্রভাব খাটিয়ে কর্তব্যরত এক নার্সের কাছ থেকে ওই ইঞ্জেকশন নিয়েছেন। এই ওষুধের এক-একটি ভায়ালের দাম প্রায় ৫০ হাজার।

আরও পড়ুন- Make In India: ৪৫০০০ কোটি টাকা খরচে ৬ টি সাবমেরিন নির্মাণের অনুমতি প্রতিরক্ষা মন্ত্রকের

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...