Saturday, June 27, 2026

ফাইজারের টিকা ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য সম্পূর্ণ নিরাপদ

Date:

Share post:

১২ থেকে ১৫ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য ফাইজার-বায়োএনটেকের কোভিড টিকা সম্পূর্ণ নিরাপদ বলে জানাল ব্রিটেন। সে দেশের ওষুধ এবং স্বাস্থ্য সংক্রান্ত পণ্য নিয়ামক সংস্থার প্রধান জুন রায়ান শুক্রবার জানান, “আমরা ১২-১৫ বছর বয়স্কদের দেহে যত্ন নিয়ে পরীক্ষা করে দেখেছি, তাঁদের দেহে ফাইজারের টিকা পুরোপুরি নিরাপদ”।

আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির মান ও বিধি অনুযায়ী ফাইজারের টিকা পরীক্ষা নীরিক্ষা হয়েছিল বলেও জানান ব্রিটিশ ওষুধ এবং স্বাস্থ্য সংক্রান্ত পণ্য নিয়ামক সংস্থার প্রধান। প্রসঙ্গত, চলতি সপ্তাহেই ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউট জানিয়ে দেয়, ফাইজারের টিকা বি.১.৬১৭ প্রজাতির করোনাভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে বেশি উপযোগী। ইতিমধ্যেই যাঁরা এই টিকা নিয়েছেন,তাঁদের শরীরে বি.১.৬১৭ ভাইরাসকে প্রতিরোধ করার মতো অ্যান্টিবডি তৈরি হয়েছে বলেও গবেষকরা জানিয়েছেন।

Advt

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...