Saturday, June 27, 2026

করোনা যুদ্ধে এবার ভারতের পাশে দাঁড়াল চেলসি ফুটবল ক্লাব

Date:

Share post:

করোনার( corona) দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারতবাসী। এই অতিমারির কারণে দেশে দেখা দিয়েছে অক্সিজেনের অভাব। হাসপাতালে নেই যথাযথ বেড। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়েছে ক্রীড়াবিদরা। দেশী, বিদেশি ক্রীড়াবিদরা সাহায্যের হাত বাড়িয়েছে এই পরিস্থিতিতে। এবার করোনা যুদ্ধে  ভারতের পাশে দাঁড়াল চেলসি ফুটবল ক্লাব। ম‍্যাচের দিনের জার্সি বিক্রি করা টাকা তারা তুলে দেবে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্যার্থে।

এদিন চেলসির তরফ থেকে বলা হয়, প্রায় ৪০ লক্ষ টাকা তুলে দেওয়া হবে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্যার্থে। এই নিয়ে চেলসি ক্লাবের চ‍েয়রম‍্যান ব্রুস বাক বলেন,” আমি গর্বিত আমাদের সমর্থকরা এবং ক্লাব এমন একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে একত্র হয়েছে। আমাদের চ‍্যারিটি পার্টনারও আমাদের সাহায্য করছে। এই আর্থিক অনুদান সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায‍্য করবে, আশা করছি আমরা ভারতের মানুষদের জন‍্য একটি পার্থক্য তৈরি করব যারা এখনও এই অতিমারির দ্বিতীয় ঢেউ এর সঙ্গে লড়াই করছে।”

আরও পড়ুন:দুঃস্থ মানুষদের করোনা ভ‍্যাকসিন দেওয়ার উদ‍্যোগ নিলেন মহারাজ

Advt

 

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...