Tuesday, June 2, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আবারও করোনা যুদ্ধে এগিয়ে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার মহারাজের উদ‍্যোগে কলকাতার দুঃস্থ মানুষদের দেওয়া হবে করোনার ভ্যাকসিন।

২) এবার করোনা যুদ্ধে  ভারতের পাশে দাঁড়াল চেলসি ফুটবল ক্লাব। ম‍্যাচের জার্সি বিক্রি করা টাকা তারা তুলে দেবে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্যার্থে।

৩) প্রয়াত ফুটবলার দিয়েগো মারাদোনাকে বিশেষ সম্মান জানাল আর্জেন্তিনা ফুটবল দল।বিশ্বকাপ যোগ্যতা অর্জনের ম্যাচে চিলির বিরুদ্ধে নামার আগে মারাদোনার মূর্তি উদ্বোধন করলেন মেসিরা।

৪) টোকিও অলিম্পিক্সের আগে ভারতীয় কুস্তিতে লজ্জা। অলিম্পিক্সের আগে ডোপ পরীক্ষায় ধরা পড়লেন সুমিত মালিক। তাঁকে সাময়িক ভাবে নির্বাসিত করেছে বিশ্ব কুস্তি সংস্থা।

৫) ফেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন রাফায়েল নাদাল। বৃহস্পতিবার রাতে তিনি হারালেন রিচার্ড গ্যাসকেটকে। ম‍্যাচের ফলাফল ৬-০, ৭-৫, ৬-২ ।

৬) ইংল‍্যান্ড সিরিজে ভারতকে এগিয়ে রাখলেন সুনীল গাভাসকর। তিনি বলেন, ৪-০ ইংল‍্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতবে বিরাট কোহলির দল।

৭) ফের হাসপাতালে ভর্তি হলেন মিলখা সিং। শরীরে অক্সিজেন পরিমাণ কমতে থাকায়  হাসপাতালে নিয়ে যাওয়া হল তাঁকে। এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন মিলখা সিং।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Advt

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...