Sunday, May 17, 2026

১৪ জুন থেকে ধাপে ধাপে আনলক প্রক্রিয়া শুরু হতে চলেছে দিল্লিতে

Date:

Share post:

লকডাউনের (lockdown) টানা বন্দিদশা থেকে রাজধানীকে এবার ধাপে ধাপে মুক্ত করতে চলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (chief minister Arvind Kejriwal)। শনিবার সাংবাদিক বৈঠক করে সে কথাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কেজরিওয়াল জানিয়েছেন, “আগামী ১৪ জুন ভোর পাঁচটা পর্যন্ত লকডাউন থাকবে। তারপর থেকে ধাপে ধাপে শুরু হবে আনলক প্রক্রিয়া (step by step unlock process)। তবে আনলক প্রক্রিয়া শুরু হলেও করোনাভাইরাসের তৃতীয় ঢেউ(third wave of coronavirus) যাতে জনজীবনকে ফের বিপর্যস্ত করতে না পারে সেদিকে সকলকেই লক্ষ্য রাখতে হবে। বিশেষত শিশুদের সুরক্ষার জন্য একটি প্যানেল এবং একটি টাস্ক ফোর্স গঠন করার উদ্যোগ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গত সপ্তাহে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল লকডাউনের মেয়াদ বৃদ্ধির সময় ঘোষণা করেছিলেন যে বিশেষজ্ঞ চিকিৎসক ও সাধারণ মানুষের সঙ্গে আলোচনার পরই ধাপে ধাপে আনলকের সিদ্ধান্ত নেওয়া হবে। এ দিন তিনি জানান, রাজ্যে সংক্রমণের হার ৫ শতাংশের কম হওয়ায় আগামী ১৪ জুন থেকে রাজ্যে একাধিক পরিষেবা চালু হবে । তবেকোভিড বিধি পুরোপুরি বজায় রেখে।

আনলক প্রক্রিয়ায় যে যে পরিষেবাগুলিকে চালু  রাখা হবে সেগুলি হল :

জোড়-বিজোড় নীতিতে শপিং মলের দোকানগুলি খোলা হবে। অর্থাৎ একদিন শপিং মলের অর্ধেক দোকান খোলা হবে, পরেরদিন বাকি দোকানগুলি খোলা হবে।

অত্যাবশ্যকীয় পণ্য ও ওষুধের দোকান সারাদিনই খোলা থাকবে।

৫০ শতাংশ কর্মী নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলি খোলা হবে। তবে যদি বাড়িতে বসে কাজ করা সম্ভব হয়, তাদের যতদিন পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম রাখা যায় ততই ভালো।

সরকারি অফিসের উচ্চপদস্থ কর্মীরা রোজই আসতে পারবেন। কাজ করতে পারবেন। কিন্তু তাদের অধীনে কর্মচারীদের কেবল ৫০ শতাংশই অফিসে আসবে।

দিল্লির মেট্রো পরিষেবাও চালু করা হচ্ছে । তবে এক্ষেত্রেও কেবল ৫০ শতাংশ যাত্রী পরিবহনে অনুমতি দেওয়া হয়েছে।

অনলাইনে পণ্য ডেলিভারি চালু হচ্ছে।

Related articles

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...