Friday, May 8, 2026

ইয়াস-বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবে কেন্দ্রীয় প্রতিনিধি দল, বৈঠক করবে রাজ্য সরকারের সঙ্গেও

Date:

Share post:

ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর। ইয়াসের জেরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। আজ, রবিবার সাত সদস্যের এই দল বাংলায় আসছে। কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রকের এক যুগ্ম সচিব। থাকবেন কৃষি এবং খাদ্য দফতরের আধিকারিকরাও। পরিদর্শন সেরে বুধবার দিল্লি ফেরার কথা ওই দলের।

জানা গিয়েছে, কেন্দ্রীয় দলটি দু’ভাগে ভাগ হয়ে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে যাবে। দিঘা, পাথরপ্রতিমা, গোসাবা-সহ ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকায় দল যাবে বলে ইতিমধ্যেই রাজ্য সরকারকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় দল ওই সব ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে দেখবেন। এরপর মঙ্গলবার তারা রাজ্য সরকারের সঙ্গে ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠক করবে। অন্যদিকে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন।

আরও পড়ুন-সরকারি গোডাউন থেকে ত্রাণের ত্রিপল লুঠের অভিযোগে শুভেন্দু-সৌমেন্দুর নামে FIR

উল্লেখ্য, কেন্দ্রীয় দল রাজ্যে আসলেও রাজ্য সরকার তাঁদের গুরুত্ব দিতে নারাজ। কারণ ২০২০-র আমফানের পর কেন্দ্রীয় দল রাজ্যে এসেছিল। তাঁদের কাছে ক্ষয়ক্ষতির রিপোর্ট দিয়েছিল রাজ্য সরকার। পুনর্গঠনের জন্য ৩৫ হাজার কোটি টাকার প্যাকেজও চাওয়া হয়। পাওয়া যায়নি। পরে রাজ্য সরকার কেন্দ্রের কাছে আর্জি জানায়, অন্তত ৭ হাজার কোটি টাকা দেওয়া হোক। কিন্তু এক টাকাও কেন্দ্র দেয়নি বলে অভিযোগ। তাই এবারও কতটা কী ক্ষতিপূরণ মিলবে তা নিয়ে দ্বন্দে রাজ্য সরকার।

Advt

Related articles

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...