Friday, June 5, 2026

স্বস্তির খবর! দেশে করোনায় দৈনিক সংক্রমণ কমে প্রায় ১ লক্ষ

Date:

Share post:

দেশে করোনার দৈনিক সংক্রমণ ৪ লক্ষের মাত্রা ছাড়িয়েছিল। সোমবার তা কমে দাঁড়াল ১ লক্ষের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৩৬ জন। গত কয়েকদিন যে পরিমাণে দৈনিক সংক্রমণের সংখ্যা কমেছিল ততটাও কমেনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রন্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৪২৭ জনের। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩ লক্ষ ৪৯ হাজার ১৮৬ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ ৯ হাজার ৯৭৫ জন। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৪ লক্ষ ১ হাজার ৬০৯ জন। দেশে করোনাকে হারিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৭১ লক্ষ ৫৯ হাজার ১৮০ জন। ভারতে এখনও পর্যন্ত ভ্যাকসিন পেয়েছেন ২৩ কোটি ২৭ লক্ষ ৮৬ হাজার ৪৪২ জন।

আরও পড়ুন-করোনা আক্রান্ত জেলবন্দি স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম

উত্তরপ্রদেশ সরকার সপ্তাহের পাঁচ দিন সকাল ৭ টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত রাজ্যের আরও চারটি জেলায় করোনার কারফিউ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পরে, সোমবার থেকে বারাণসী, গৌতম বুদ্ধ নগর, মুজাফফরনগর এবং গাজিয়াবাদ জেলাগুলিতে করোনার কারফিউতে শিথিলযোগ্যতা থাকবে।

Advt

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...