Saturday, May 23, 2026

আদালত প্রভাবিত হয়, এমন কিছুই করেননি মুখ্যমন্ত্রী বা আইনমন্ত্রী’, সওয়াল সিংভির

Date:

Share post:

“মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রী গত ১৭ মে নিজাম প্যালেসে বা আদালতে গিয়েছিলেন CBI-এর গ্রেফতারের সিদ্ধান্ত ও কার্যকলাপের বিরুদ্ধে । আদালতের উপর প্রভাব খাটানোর জন্য তাঁরা কিছুই করেননি৷ CBI নির্দিষ্টভাবে বলতেও পারেনি কীভাবে প্রভাব খাটানো হয়েছিলো৷ এখন এই যুক্তি কেন আনা হচ্ছে?”

হাইকোর্টে নারদ- মামলা স্থানান্তরের শুনানিতে সোমবার চার হেভিওয়েট অভিযুক্তের তরফে কৌঁসুলি অভিষেক মনু সিংভি CBI-এর ভূমিকা নিয়ে এই প্রশ্ন তোলেন৷ এর পরেই সিংভির কাছে আদালত জানতে চায়,

 

◾বিচারপতি হরিশ ট্যান্ডন (সিংভিকে) – সাংবিধানিক সর্বোচ্চ পদে থাকা কেউ যদি তদন্ত বা বিচারপর্বের সময় উপস্থিত হন, তাহলে কি প্রভাব ফেলতে পারে?

 

◾বিচারপতি হরিশ ট্যান্ডন (সিংভিকে) – আপনি কি বলতে চাইছেন যে, নির্বাচিত সাংবিধানিক ব্যক্তিরা আদালতের বাইরে জমায়েত করে বিক্ষোভ দেখালেও মানুষের উপলব্ধির যে তত্ত্ব CBI দেখাচ্ছে, তা লঘু হয়ে যায়? মানুষের মনে কোনও ধরনের সন্দেহসৃষ্টির বিষয়টিও অযৌক্তিক হয়ে যায় ?

 

◾সিংভি – মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর উপস্থিতি ছিল CBI-এর কার্যকলাপের বিরুদ্ধে। আদালতের উপর প্রভাব খাটানোর জন্য নয়।

 

◾সিংভি – এক্ষেত্রে জনগণের চাপের কথা বলা হচ্ছে৷ সেক্ষেত্রে ৩টি বিষয় বিচার করতে হবে,

( ১) প্রশাসনিকভাবে আদালত পরিচালনার ক্ষেত্রে সেদিন অসুবিধা হয়েছিলো কি’না ?

২) আদালত পরিচালনা অসম্ভব হয়ে গিয়েছিলো কি’না ।

(৩) বিচারব্যবস্থার ক্ষেত্রে কোনও প্রত্যক্ষ প্রভাব তখন আদৌ লক্ষ্য করা গিয়েছে কি’না ।

 

এদিন হাইকোর্টে গত ১৭মে চার হেভিওয়েটের গ্রেফতারির পর

শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যের বক্তব্য-সম্বলিত একটি হলফনামা পেশ করেন অ্যাডভোকেট -জেনারেল৷

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – নারদ- মামলায় রাজ্য সরকার সংযুক্ত নয়। আপনার হলফনামা আমরা রেকর্ডে রাখলাম, পরে দেখবো।

◾অ্যাডভোকেট জেনারেল (AG) – ১৭ মে ডিভিশন বেঞ্চে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আমার কথা শোনা হয়েছিল৷ সেটাই এখানে লিখিতভাবে বলা হয়েছে৷ তাহলে কেন এই হলফনামা গ্রহনযোগ্য হবে না?

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – গ্রহনযোগ্য হবেনা সে কথা বলা হয়নি। At this stage এই হলফনামার প্রয়োজন নেই সেটাই বলেছি। পরে অবশ্যই দেখবো।

 

সোমবারের শুনানি শেষ, মঙ্গলবার ফের শুনানি হবে৷

 

Related articles

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...