Tuesday, April 28, 2026

ইয়াসের ক্ষতি মোকাবিলায় একগুচ্ছ কর্মসূচির পাশাপাশি আদিগঙ্গা সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ইয়াস (Yaas) দুর্গত এলাকায় ত্রাণ ও পুনর্বাসনের কাজ নিয়ে বৈঠকে গঙ্গার সংস্কার নিয়েও নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, “আদিগঙ্গার অবস্থা দেখলে খারাপ লাগে”। গঙ্গা সংস্কারে কাজ করতে হবে। পুরনো এসটিপি বাতিল করে নতুন ব্যবহার করতে হবে। খরচের হিসাব লক্ষ্য রেখে কাজ করতে হবে। ইঞ্জিনিয়ারদের একটি কমিটি গঠন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। গঙ্গার পাশে কলোনিগুলি থাকায় দূষণ হচ্ছে বলে বৈঠকে অভিযোগ করেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মুখ্যমন্ত্রী বলেন, নতুন টেকনোলজি ব্যবহার করে এই সমস্যার সমাধান করতে হবে।

মুখ্যমন্ত্রী জানান, ‘প্রাকৃতিক বিপর্যয় প্রকৃতি সহায়’ এই প্রকল্পে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং দিঘা 5কোটি করে মোট15 কোটি ম্যানগ্রোভ গাছ লাগানো হবে। পাশাপাশি, ভ্যাটিভার ঘাস লাগানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, প্লাবনের ফলে নিচু জায়গায় থাকা টিউবওয়েলগুলির ক্ষতি হয়েছে। ফলে পানীয় জলের সমস্যা হচ্ছে। উঁচু জায়গায় টিউবল লাগানোর নির্দেশ দিয়েছেন মমতা।

তিনি জানান, 11 তারিখ কোটাল এবং 26 তারিখ ভরা কোটাল রয়েছে এই সব দিনগুলো বিশেষ নজর রাখতে হবে।

পাশাপাশি, আলোচনা না করে যেন ডিভিসি জল না ছাড়ে- সেদিকেও সেচ দফতরের নোডাল অফিসারকে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advt

Related articles

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ রূপাঞ্জনার

X- হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর মিম ছড়ানোর অভিযোগে সরব হলেন অভিনেত্রী...

বৈভবকে নিয়ে প্রশ্ন অলিম্পিক্সের পদকজয়ীকেও, মনুর উত্তরের পরেও শুরু বিতর্ক

চলতি আইপিএলে শুরু থেকেই চর্চায় বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে যেমন রান করছেন তেমনই মাঠের বাইরেও  খরবের শিরোনামে...

হাঁসফাঁস গরমে মিলবে স্বস্তি! কী বলছে আলিপুর আবহাওয়া দফতর 

আজ মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Metrological Department) বিজ্ঞপ্তি...