Saturday, May 16, 2026

বিশ্বজুড়ে নেট বিভ্রাট, বন্ধ একাধিক ওয়েবসাইট

Date:

Share post:

ইন্টারনেট সমস্যার জেরে ধাক্কা খেল একের পর এক ওয়েবসাইট। যার প্রভাব পড়ল ভারতেও। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সরকারি ওয়েবসাইট, বন্ধ হয়ে গেল সবই। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মার্কিন ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রোভাইডারের সমস্যার জেরেই এই বিপত্তি।
যে সব ওয়েবসাইট ‘ডাউন’ হয়ে গিয়েছে সেই তালিকায় রয়েছে নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, রেডিট, ফিনান্সিয়াল টাইমস। আমাজনের ওয়েবসাইটও খুলছে না অনেক জায়গায়।জানা গেছে, ‘ফাস্টলি’ নামে ওই ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রোভাইডার জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে এই তথ্য। এই সংস্থা যে সব ওয়েবসাইটকে পরিষেবা দেয়, সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।


আমাজন ডট কম ওয়েবসাইটও ডাউন। যদিও আমাজনের তরফ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। ২১ হাজার রেডিট ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় সমস্যার কথা জানিয়েছে।

Advt

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...