Saturday, May 16, 2026

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য আম্পায়ারদের নাম ঘোষণা করল আইসিসি

Date:

Share post:

আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য (ICC World Test Championship) অন-ফিল্ড আম্পায়ারদের নাম ঘোষণা করল আইসিসি( icc)। ১৮ জুন নিউজিল্যান্ডের( new Zealand ) বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামবে ভারতীয় দল(india team)। সেই ম‍্যাচের আম্পায়ারদের নাম ঘোষণা করল আইসিসি।

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠের গুরুদায়িত্ব সামলাবেন রিচার্ড ইলিংওয়ার্থ (Richard Illingworth) ও মাইকেল গফ (Michael Gough)। রিচার্ড কেটেলবোরো (Richard Kettleborough) থাকছেন টিভি আম্পায়ার হিসেবে। অ্যালেক্স হোয়ার্ফ থাকছেন চতুর্থ আধিকারিক। এনাদের সবার ওপরে দেখভাল করার দায়িত্বে থাকছেন ক্রিস ব্রড।

এদিন আইসিসির আম্পায়ার ও রেফারিদের সিনিয়র ম্যানেজারের পদে দায়িত্ব থাকা আদ্রিয়ান গ্রিফিথ বলেন,” আমরা আনন্দের সঙ্গে সেই সকল অভিজ্ঞ ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলাম, যাঁরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দায়িত্বে থাকবেন। এই অতিমারিতে বিষয়টা সহজ ছিল না। কিন্তু আমরা ভাগ্যবান যে, প্রথম সারির কয়েকজন আধিকারিককে পেয়েছি, যাঁরা বছরের পর বছর ধারাবাহিক ভাবে ভাল করছেন। সকলকে আমাদের শুভেচ্ছা রইল।”

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের পর ২০ দিনের ছুটি পেতে চলেছেন কোহলিরা

Advt

Related articles

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...