Friday, May 22, 2026

জুলাই মাসেই বসতে চলেছে সংসদের বাদল অধিবেশন

Date:

Share post:

করোনা আতিমারির (Corona pandemic) জেরে গত বছর সংসদের (parliament of India) বাদল অধিবেশন (monsoon session) নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরে শুরু হয়েছিল । কিন্তু চলতি বছরের বাদল অধিবেশন হবে নির্ধারিত সময়ে অর্থাৎ জুলাই মাসেই। সংসদীয় বিষয়ক মন্ত্রী  প্রহ্লাদ যোশী এ কথা জানিয়েছেন (Prahlad Joshi minister of parliamentary affairs)।

কোভিড প্রোটোকল (covid protocol)মেনেই হবে এই অধিবেশন। তাই যাবতীয় তোড়জোড় করতে খুব শীঘ্রই বৈঠকে বসতে চলছে সংসদীয় বিষয়ক কমিটি। সংসদ সূত্রে জানা গিয়েছে, আগামী ১৬ জুন পাবলিক অ্যাকাউন্ট কমিটি বৈঠকে (PAC meeting) বসতে পারে। তারপর ২৩ জুন শ্রমিকদের জন্য গঠিত সংসদীয় কমিটিও বৈঠকে বসবে। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, “আগামী জুলাইতে নির্ধারিত সময়েই চলতি বছরের বাদল অধিবেশন শুরু হবে । এ নিয়ে আমি আশাবাদী। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা আপাতত অনেকটাই সামলে উঠেছে দেশ। তাই নির্ধারিত সময়েই বাদল অধিবেশন শুরু করার পরিকল্পনা চলছে। ইতিমধ্যেই অধিকাংশ সাংসদ ও তাঁদের পরিবারকে টিকা দেওয়া হয়েছে। এছাড়াও সংসদভবনের সমস্ত কর্মীদেরও টিকাকরন সম্পন্ন হয়েছে।” সুতরাং চলতি বছরের বাদল অধিবেশন জুলাইতে শুরু করার কোন সমস্যা রইল না।

 

বিগত বছরে করোনা সংক্রমণের জেরে জুলাই মাসের শুরু হয়েছিল সেপ্টেম্বরে। শুধু তাই নয় একাধিক সাংসদ করোনা আক্রান্ত হয়ে় পড়ায় অধিবেশনের মেয়াদও কমিয়ে দিতে হয়েছিল। তারপর সেই একই কারণে শীতকালীন অধিবেশনও বাতিল হয়ে যায়।

Related articles

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...