Friday, June 19, 2026

‘Rockstar Campaigner’, দেবাংশুর প্রশংসায় সায়নী

Date:

Share post:

‘Rockstar Campaigner’। যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশুকে ‘রকস্টার প্রচারক’ বলে ঢালাও প্রশংসা করলেন যুব সভানেত্রী সায়নী ঘোষ। একুশের ভোট প্রচারে এক ‘অন্য’ জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী। সায়নীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরনো পদে বসিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবারের পর মঙ্গলবারও তৃণমূল ভবনে গিয়েছিলেন সদ্য যুব তৃণমূল সভাপতির দায়িত্বপ্রাপ্ত সায়নী। সেখানে গিয়ে সায়নী দেখা করেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি, বঙ্গ জননীর সভানেত্রী ও তৃণমূল সাংসদ মালা রায়, তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ,কেশপুরের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের জেলা এস সি সেলের কার্যকরী সভানেত্রী শিউলি সাহার সঙ্গে। এছাড়াও সেখানে ছিলেন যুব কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, সৌম্য বক্সি, শক্তি প্রতাপ সিং ও বসুন্ধরা গোস্বামী।

আরও পড়ুন-যোগী রাজ্যে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু কমপক্ষে ১৭ জনের, সাহায্যের আশ্বাস মোদির

পরে দেবাংশুকে নিয়ে ট্যুইট করেন সায়নী ঘোষ। সংবাদমাধ্যম থেকে নেট দুনিয়া, তাঁর যুক্তিতে কার্যত ‘চুপ’ হয়ে যান বিরোধীরা। দেবাংশু জানিয়েছিলনে একুশের বিধানসভা ভোটে তৃণমূলকে আবার মসনদে বসিয়ে তিনি রাজনীতি ছাড়বেন। তবে এখনও দেবাংশু রাজনীতি করছেন। শুধু তাই নয়, যুব তৃণমূলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Advt

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...