Saturday, March 14, 2026

বিজেপি’র দলবদলুরা দ্রুত বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন, ‘সতর্ক’ করতেই দিল্লি তলব

Date:

Share post:

তৃণমূল থেকে দলে আসা নেতাদের সরাসরি সন্দেহের চোখে দেখছে বিজেপি-শীর্ষ নেতৃত্ব ৷

নির্বাচনের পর থেকে একের পর এক বিজেপির যেসব নেতাদের নামে ফের দলবদলের জল্পনা তৈরি হয়েছে, তাঁরা প্রত্যেকেই কোনও না কোনও সময়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে৷ এরা কেউই আদি-বিজেপি নন৷

একসময়ে তৃণমূলের অন্যতম শীর্ষনেতা মুকুল রায় থেকে শুরু করে সৌমিত্র খান, অর্জুন সিং, রাজীব বন্দ্যোপাধ্যায় বা নিশীথ প্রামানিক, প্রত্যেকের নামেই ভোটের পর জল্পনা তৈরি হয়েছে ‘ঘর ওয়াপসি’-র৷ বিজেপির শীর্ষ নেতৃত্বও বিষয়টির দিকে কড়া নজর রেখেছে৷ দলের অন্দরেও এই ধরনের নব্য-বিজেপি নেতা বা সাংসদদের বিশ্বাসযোগ্যতাও দ্রুত তলানিতে ঠেকছে৷

ঠিক এই পরিস্থিতিতেই শুভেন্দুর পর রাতারাতি বিজেপির তিন সাংসদকে তলব করেছে কেন্দ্রীয় নেতৃত্ব৷ তলব করা হয়েছে সৌমিত্র খান, অর্জুন সিং এবং নিশীথ প্রামাণিককে। প্রসঙ্গত এই তিনজনই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এবং বিধানসভা নির্বাচনের পর এই তিনজনের নামেই ফের ঘর-বদলের জল্পনা প্রকাশ্যে আসে৷ গেরুয়া-অন্দরও এ বিষয়ে ওয়াকিবহাল৷ রাজ্য বিজেপির অন্দরেও এই তিনজনের তেমন ‘সুনাম’ নেই৷ রাজ্য নেতৃত্বের মধ্যে চাপা অসন্তোষও তৈরি হয়েছে এদের নিয়ে৷

আরও পড়ুন-বিচিত্র মামলা, CBI কি ‘Alice in Wonderland’ তকমা লাগাতে চায় গায়ে? প্রশ্ন সিংভির

দ্রুততার সঙ্গে সৌমিত্র খান, অর্জুন সিং এবং নিশীথ প্রামাণিককে দিল্লি তলব করায় রাজনৈতিক মহলের ধারনা, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া এই তিনজনকে সতর্ক করতেই ডাকা হয়েছে৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া একের পর এক নেতা যখন ‘ভুল’-এর প্রায়শ্চিত্ত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে নাকেখত দিতেও রাজি, তখন দলবদলুদের নিয়ে দলের অন্দরের ক্ষোভ মেটাতে তৎপর গেরুয়া শিবির।

Advt

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...