Wednesday, June 3, 2026

কোল ইন্ডিয়ার কর্মীদের জন্য ১০ লক্ষ ভ্যাকসিনের দাবি প্রধানমন্ত্রীর কাছে

Date:

Share post:

করোনা বিধি (covid protocol) মেনে চলা সত্বেও কোল ইন্ডিয়ার (coal India) ৪০০ কর্মীর করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে । আর তার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে টিকাকরণের (demand for vaccine)গতি বাড়ানোর আবেদন জানানো হল। কোল ইন্ডিয়ার তরফে কেন্দ্রের কাছে চিঠি লিখে সংস্থার কর্মী ও তাঁদের পরিবারের টিকাকরণের জন্য ১০ লক্ষ ভ্যাকসিনের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অন্যতম বৃহত্তম কয়লা উৎপাদক সংস্থা কোল ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, লকডাউনের সময়েও কর্মীরা এখানে একনাগাড়ে কাজ করছেন। ২ লক্ষ ৫৯ হাজার কর্মীর মধ্যে মাত্র ৬৪ হাজার কর্মীই এখনও অবধি করোনা টিকা পেয়েছেন। ইতিমধ্যেই বিভিন্ন শ্রমিক সংগঠনগুলির

তরফে কর্মী ও তাঁদের পরিবারের সকলের টিকাকরণের জন্য চাপ সৃষ্টি করতে শুরু করেছে। সেই কারণেই বাকি কর্মীদেরও যাতে দ্রুত ভ্যাক্সিনেশন এর ব্যবস্থা করা হয়, সেই আবেদনই জানানো হয়েছে কেন্দ্রের কাছে।

Related articles

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...