Sunday, June 21, 2026

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত কেপিপি নেতা অতুল রায়, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কামতাপুর পিপলস পার্টির(people’s party) প্রবীণ নেতা অতুল রায়(Atul Rai)। বুধবার বেলা ১.৩০ নাগাদ তিনি শিলিগুড়ির(Siliguri) উপকণ্ঠে মাটিগাড়ার একটি নার্সিংহোমে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। প্রায় দু সপ্তাহ ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন বলে হাসপাতাল সূত্রের খবর।

কেপিপির সূচনা পর্বেই অতুল রায় গোটা উত্তরবঙ্গে সাড়া জাগান। একদা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মী অতুলবাবু রাজনীতিতে পূর্ণ সময় দিতে চাকরি ছেড়ে দেন। নব্বইয়ের শেষভাগে কেএলও যখন গোটা উত্তরবঙ্গে জাল বিছানোর চষ্টা করছিল, সেই সময়ে অতুলবাবুর সংগঠন রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। তবে অতুলবাবু কখনও সশস্ত্র আন্দোলনের ডাকে সাড়া দেননি।

আরও পড়ুন:অনুগামীদের নিয়ে একের পর এক বৈঠক মুকুলের, ফুল বদলের জল্পনা তুঙ্গে

বাম আমলের শেষ দিকে অতুলবাবু তৃণমূলের পরিবর্তনের ডাকে সাড়া দিয়েছিলেন। কিছুদিন তৃণমূলের সঙ্গে দূরত্ব রাখলেও পরে ফের কাছাকাছি চলে যান। অতুলবাবুর দলে মতবিরোধ শুরু হলে তিনি কামতাপুর প্রগ্রেসিভ পর্টি বলে পৃথক সংগঠন গড়ে আন্দলনে নামেন। তৃণমূলের সঙ্গে জোট গড়েছিলেন তিনি। রাজবংশী সম্প্রদায়ের জন্য গঠিত একাধিক সরকারি কমিটির সদস্য ছিলেন তিনি। এদিন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advt

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...